বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 

বিনোদন ডেস্ক 
২০ মার্চ ২০২৬, ০০:০৭আপডেট : ২১ মার্চ ২০২৬, ২০:১৫

বলিউডের কোনও কন্টেন্টের কেন্দ্রীয় চরিত্রে বাংলাদেশের প্রথম অভিনেতা হিসেবে নাম লেখালেন আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র বলিউডে অভিষেক হলো ঢাকার এই চিত্রনায়কের। শুরুতেই বাজিমাত! বৃহস্পতিবার (১৯ মার্চ) মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে ট্রেন্ডিংয়ে দুই নম্বরে চলে এসেছে এই সিরিজ। 

‘জ্যাজ সিটি’তে জিমি রয় চরিত্রে অভিনয় করেছেন শুভ। পুরো গল্প আবর্তিত হয়েছে তাকে কেন্দ্র করে। তিনি চারটি ভাষায় (বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি) সংলাপ বলেছেন। এবারই প্রথম বাংলা ভাষার কোনও সিরিজ মুক্তি পেলো সনি লিভে। এর মোট ১০ পর্বের দৈর্ঘ্য প্রায় ১১ ঘণ্টা।

‘জ্যাজ সিটি’ পরিচালনা করেছেন সৌমিক সেন। গল্প ও চিত্রনাট্য তারই। তিনি এর আগে নেটফ্লিক্সের আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে বলিউডে খ্যাতি পেয়েছেন।

‘জ্যাজ সিটি’র দৃশ্যে সৌরসেনী মৈত্র ও আরিফিন শুভ (ছবি: সনি লিভ)

নতুন সিরিজে আরিফিন শুভর সহশিল্পী পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এছাড়াও আছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতাফ ফিগার, অ্যালেক্সান্ড্রা টেলর, অমিত সাহাসহ বলিউড ও ওপার বাংলার কয়েকজন পরিচিত মুখ। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে তৈরি হয়েছে ‘জ্যাজ সিটি’। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্প উঠে এসেছে সিরিজটিতে।

/এমএম/জেএইচ/
সম্পর্কিত
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ
যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ
বিনোদন বিভাগের সর্বশেষ
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
দ্বিতীয়বার আইএমএফএ মনোনয়ন পেলেন সাইফ সারোয়ার
দ্বিতীয়বার আইএমএফএ মনোনয়ন পেলেন সাইফ সারোয়ার