ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ১৭:০২ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:০২

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) শুরু হবে। এ যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তামিম বলেন, আগামীকাল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্পচার করা হবে।

এর আগে গত ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্কের জন্য মঙ্গলবার দিন রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

২০২৫ সালের ১৭ ডিসেম্বর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।

এরপর ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

জিয়াউল আহসান সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝিতে তিনি গ্রেফতার হন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ভবিষ্যতে বিচার বিভাগের বিষয়ে কথা বলতে সতর্ক থাকবো: ব‍্যারিস্টার ফুয়াদ
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর
ব্যারিস্টার ফুয়াদ বললেন ‘স্লিপ অব টাং’, সতর্ক করলেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
গাজাকে ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত করেছে ইসরায়েল
গাজাকে ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত করেছে ইসরায়েল
পরিবারকে নিয়ে কটূক্তি, চুপ থাকবেন না রাশমিকা
পরিবারকে নিয়ে কটূক্তি, চুপ থাকবেন না রাশমিকা
বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ
বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ
সীমান্ত দিয়ে পলাতক কেউ ঢুকলে গ্রেফতার, সার্চলাইট-ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি
বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার সীমান্ত দিয়ে পলাতক কেউ ঢুকলে গ্রেফতার, সার্চলাইট-ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক