ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অভিনয়ের আগে গানেই তার হাতেখড়ি হয়। ওস্তাদ সাধনা মিত্রের কাছে প্রথম গানের তালিম নেন তিনি। এরপর কচিকাঁচা, ছায়ানট ও ফেরদৌস আরা ম্যাডামের কাছে গান শেখেন বলে জানান অভিনেত্রী।
তবে এরমধ্যে অভিনয়ের পাশাপাশি আবারও গানে প্রশংসা কুড়িয়েছেন হিমি। গেয়েছেন জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে।
অভিনয়ে প্রতিষ্ঠা পাওয়ার পর ২০২৩ সালে ‘পরাণ পাখি’ নাটকের টাইটেল সংটিতে কণ্ঠ দেন তিনি। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন আবরাল সাহির। গানটির কথা লিখেছিলেন সোমেশ্বর অলি।
এরপর গত বছর ‘ইত্যাদি’তে ‘তুমি আমায় ভালোবাসো’গানটির মধ্যে দিয়ে দারুণ সাড়া পেলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে এটি ছড়ে পড়ে। তার সঙ্গে এ গানে আরও ছিলেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। কবির বকুলের কথায় এটির সুর ও সংগীতপরিচালনা করেন ইমরান।
সর্বশেষ গেল ভালোবাসা দিবসে ‘দুজন দুজনার’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন হিমি।
হিমি বলেন, ‘ইচ্ছে ছিল গায়িকা হওয়ার, কিন্তু বড় হয়ে অভিনয়েই স্থায়ী হয়ে গেলাম। তবে এখনও গানের জন্য আমার ভালোবাসা আছে। এ কারণে গানগুলো করেছি।
এদিকে সম্প্রতি ইউটেউবে এসেছে তার অভিনীত ‘সুবিধাবাদী’শিরোনামের একটি নাটক। এতে তিনি মোশাররফ করিমের সঙ্গে জুটি হয়েছেন।

বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা






