প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর

বিনোদন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৬, ১৮:০৬ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৮:০৬

প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়ে আনায়ার জন্মদিন উপলক্ষে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। একই সঙ্গে দিয়েছেন আবেগঘন বার্তা।

মেয়েকে ভালোবাসা জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘এক বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে, তারপর পৃথিবীর সবকিছুই বদলে গেছে।’

তিনি আরও লেখেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’

 মেয়ের জন্মের পর অপূর্বর জীবনটাই যেন বদলে গিয়েছে। কেমন কেটেছে এই এক বছর, সেই অনুভূতিও তুলে ধরেছেন অভিনেতা। তিনি বলেন, ‘সময় কীভাবে চলে গেল, সত্যিই বুঝতে পারছি না। ঠিক এক বছর আগে আজকের দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে। আর সবচেয়ে সুন্দরভাবে সবকিছু বদলে দিয়েছিলে।’

মেয়েকে বড় হতে দেখা, তার চারপাশের পৃথিবীকে চিনতে শেখা, আর তার হাসি-আনন্দে ঘর ভরে ওঠার অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন অপূর্ব। এই অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যায়, মেয়ের মাথায় ছোট্ট মুকুট। যেন অপূর্বদের হৃদয়ের রানির আসনে বসে আছে—এমন আবেগও প্রকাশ করেছেন অভিনেতা।

আনায়া

‘বড় ছেলে’খ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘তোমাকে বড় হতে দেখা, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে দেখা, আর তোমার মিষ্টতা ও হাসিতে আমাদের ঘর ভরে উঠতে দেখা—আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’

পোস্টের শেষে মেয়ের জন্য শুভকামনা জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।’

জিয়াউল ফারুক অপূর্ব ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের চার বছর পর এই দম্পতি বাবা–মা হন।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র