‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত

বিনোদন রিপোর্ট 
১৮ নভেম্বর ২০২৬, ১৯:২৭ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৯:২৭

মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। গত ৮ নভেম্বর রাতে দেশ ছাড়েন তিনি। ১১ নভেম্বর আনুষ্ঠানিক প্যারেড ও পরিচয় পর্বের মধ্য দিয়ে শুরু হয়েছে এই আয়োজন। আগামী ২৪ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ৭৫তম মিস ইউনিভার্সের নতুন বিজয়ীর নাম।

জেনে নেওয়া যাক, ‘মিস ইউনিভার্স’—এ  ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত…

ছবি: ফেসবুক থেকে

বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মাহি জানান, আজকের ‘মিস ইউনিভার্স ২০২৬’ ফ্যান ভোটিং আপডেটে সর্বাধিক ভোটপ্রাপ্ত সেরা ৩০ জন প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি।

ছবি: ফেসবুক থেকে

তার ভাষ্য, ‘এটি শুধুই আজকের ভোটিং আপডেট, চূড়ান্ত ফলাফল নয়! আমাদের লড়াই এখনও চলছে, আর এই যাত্রায় আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি!’

ছবি: ফেসবুক থেকে

মাহি বলেন, ‘আপনাদের প্রতিটি ভোট আমার জন্য অত্যন্ত মূল্যবান। সবাই ভোট দিন, পোস্টটি শেয়ার করুন এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করুন। চলুন, সবাই মিলে বাংলাদেশকে নিয়ে যাই একদম শীর্ষে।’

ছবি: ফেসবুক থেকে

মাহি আরও বলেন, ‘পুয়ের্তো রিকোর ফ্যাশনের সৌন্দর্য ও সৃজনশীলতাকে ধারণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

 

ছবি: ফেসবুক থেকে

মাহি জানান, মিস ইউনিভার্সের মঞ্চে ফ্যাশন, সংস্কৃতি ও সম্প্রীতির এক সুন্দর মুহূর্ত। পুয়ের্তো রিকোতে আয়োজিত ‘রানওয়ে টু দ্য ইউনিভার্স’-এর র‍্যাম্পে হাঁটার অভিজ্ঞতা ছিল দারুণ আনন্দের!

 

/এনআই/
সম্পর্কিত
‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি
‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি
মিস ইউনিভার্সের নতুন মুকুট উন্মোচন, হীরার সংখ্যা কত?
মিস ইউনিভার্সের নতুন মুকুট উন্মোচন, হীরার সংখ্যা কত?
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য
বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য
বিনোদন বিভাগের সর্বশেষ
৪২ বছরে কত টাকার মালিক ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
৪২ বছরে কত টাকার মালিক ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
‘মহাকাশের পথে’ শরিফুল রাজ, থাকবে কসমিক রোমান্স
‘মহাকাশের পথে’ শরিফুল রাজ, থাকবে কসমিক রোমান্স
অন্তরঙ্গ দৃশ্য থেকে অস্বস্তিকর মুহূর্ত, কী বলছেন এষা-অনুপ্রিয়া-রাধিকা
অন্তরঙ্গ দৃশ্য থেকে অস্বস্তিকর মুহূর্ত, কী বলছেন এষা-অনুপ্রিয়া-রাধিকা
দক্ষিণী সিনেমা ছাড়ছেন শ্রীলীলা, মুখ খুললেন অভিনেত্রী
দক্ষিণী সিনেমা ছাড়ছেন শ্রীলীলা, মুখ খুললেন অভিনেত্রী
নায়ক জয়কে প্রকাশ্যে ধমক, কে এই হেলাল খান
নায়ক জয়কে প্রকাশ্যে ধমক, কে এই হেলাল খান