মিস ইউনিভার্সের নতুন মুকুট উন্মোচন, হীরার সংখ্যা কত?

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৬ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৬

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এর চূড়ান্ত পর্বের আগে ১২১টি দেশের প্রতিযোগীদের অনুপ্রেরণা জোগাতে এবং প্রতিযোগিতার ৭৫তম হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে নতুন মুকুট উন্মোচন করেছে আয়োজক কর্তৃপক্ষ। ১৩ নভেম্বর সুইমস্যুট রানওয়ে পর্ব শুরুর ঠিক আগের দিন, অর্থাৎ ১২ নভেম্বর ঝলমলে এই মুকুটটি প্রকাশ্যে আনা হয়।

মিস ইউনিভার্স অর্গানাইজেশনের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মুকুটটির এক ঝলক শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি-এর সঙ্গে পরিচিত হোন। ৩ হাজার ১৫০টি হীরা, ৭৫ বছরের ইতিহাস এবং মিস ইউনিভার্সের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ উদ্‌যাপনকারী এক অসাধারণ মুকুট। প্রতিযোগিতার ৭৫তম হীরকজয়ন্তী স্মরণীয় করে রাখতে জর্জ উইটেলস এবং মেইসন ডি’ওর যৌথভাবে এই মুকুটটি উন্মোচন করেছেন।

আগামী ২৪ নভেম্বর সান জুয়ানের হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হবে এবারের মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব।

মিস ইউনিভার্সের ইতিহাসে ১২টি মুকুট

৭৫ বছরের দীর্ঘ ইতিহাসে বিশেষ মাইলফলক চিহ্নিত করতে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এ পর্যন্ত ১২টি ভিন্ন মুকুট ব্যবহার করেছে:

রোমানভ ইম্পেরিয়াল নুপশিয়াল ক্রাউন (১৯৫২): প্রথম মিস ইউনিভার্স মুকুটটিতে ১ হাজার ৫২৯টি হীরা ছিল। প্রথম বিজয়ী আর্মি কুসেলা এটি জিতেছিলেন।

ক্রিস্টিয়ান মার্টেল ক্রাউন (১৯৫৩): নিরেট ধাতব ব্রোঞ্জের নকশার কারণে এটি মেটালিক ব্রোঞ্জ ক্রাউন নামেও পরিচিত ছিল।

স্টার অব দ্য ইউনিভার্স ক্রাউন (১৯৫৪-১৯৬০): তারার নামে নামকরণ করা এই মুকুটে নিরেট সোনা ও প্ল্যাটিনামের ওপর প্রায় ১ হাজার কালো মুক্তা বসানো ছিল।

রাইনস্টোন ক্রাউন (১৯৬১-১৯৬২): প্রতিযোগিতার ১০ম বার্ষিকী উপলক্ষে রাইনস্টোন দিয়ে এটি তৈরি করা হয়।

কভেন্ট্রি ক্রাউন (১৯৬৩-২০০১): জুয়েলার সারাহ কভেন্ট্রি মুকুটটির মাঝখানে রাজদণ্ড হাতে এক নারীর অবয়ব যুক্ত করেন, যা লেডি ক্রাউন নামে পরিচিত ছিল।

মিকিমোতো ফিনিক্স ক্রাউন (২০০২-২০০৮ ও ২০১৭-২০১৮): ৫১তম বার্ষিকী উপলক্ষে নির্মিত এই মুকুটে প্রায় ৩০ ক্যারেটের ৫০০টি প্রাকৃতিক বর্ণহীন হীরা এবং ১২০টি সাউথ সি ও আকোয়া মুক্তা ছিল।

সিএও ক্রাউন (২০০৮): ভিয়েতনামে নকশা করা ১৮ ক্যারেট সাদা ও হলুদ স্বর্ণের এই মুকুটে ৫৫৫টি সাদা হীরা ও ৩৭৫টি কগনাক হীরাসহ মোট ১ হাজারটি মূল্যবান পাথর ছিল।

ডায়মন্ড নেক্সাস পিস ক্রাউন (২০০৯-২০১৩): এইচআইভি/এইডস সচেতনতার প্রতীক হিসেবে কৃত্রিম রুবি ও ১ হাজার ৩৭১টি রত্নপাথর দিয়ে এটি সাজানো হয়েছিল।

ডিআইসি ক্রাউন (২০১৪-২০১৬): ম্যানহাটনের আকাশরেখার আদলে ১০ জন কারিগরের চার মাসের শ্রমে ১৮ ক্যারেট সাদা স্বর্নের ওপর ৩১১টি হীরা ও ১৯৮টি নীলকান্তমণিসহ অন্যান্য পাথরে এটি নির্মিত হয়।

মৌওয়াদ পাওয়ার অব ইউনিটি ক্রাউন (২০১৯-২০২১): বৈচিত্র্য ও সৌন্দর্যের প্রতীক এই মুকুটে ৬২.৮৩ ক্যারেটের একটি সোনালি ক্যানারি হীরা ছিল।

মৌওয়াদ ফোর্স ফর গুড ক্রাউন (২০২২-২০২৩): এতে ১১০ ক্যারেট নীলকান্তমণি এবং ৪৮ ক্যারেট সাদা হীরা খচিত ছিল।

জুয়েলমার লুমিয়ের দে ল'ইনফিনি ক্রাউন (২০২৪-২০২৫): ফিলিপিনো ও ফরাসি নকশায় স্বর্ণ ও প্ল্যাটিনামের তৈরি এই মুকুটে শত শত হীরা ও ২৩টি সোনালি সাউথ সি মুক্তা ছিল।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
স্ত্রীকে খুন করে মেয়েকে বললেন, ‘নতুন মা এনে দেব’
মাতা হারি থেকে রোমিও স্পাই: ‘হানিট্র্যাপ’-এর ইতিহাস
দুই বছর ধরে তাকে পড়ে থাকা পনিরই হলো বিশ্বের সেরা
সর্বশেষ খবর
সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা
সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা
স্ত্রীকে খুন করে মেয়েকে বললেন, ‘নতুন মা এনে দেব’
স্ত্রীকে খুন করে মেয়েকে বললেন, ‘নতুন মা এনে দেব’
শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার পণ্য জব্দ
শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার পণ্য জব্দ
জিনের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম গ্রেফতার
জিনের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম গ্রেফতার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা