আলমগীরের শেষ, আঁখির শুরু...

বিনোদন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ১৫:০৭ আপডেট : ০৫ জুন ২০২৫, ১৬:৪৪

ঈদুল আজহা উপলক্ষ্যে ডিজিটাল প্লাটফর্ম ‘আইজ অন’ পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে। সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় যেটি, এই আয়োজনে থাকছে কিংবদন্তী অভিনেতা আলমগীরের পডকাস্ট শো। এছাড়াও থাকছে সেলিব্রেটি পডকাস্ট শো। 

আয়োজনে যা থাকছে -

ঈদের আগের দিন প্রচার হবে, ঈদ স্পেশাল উইথ সৈকত সালাহউদ্দিন। বিষয়-ঈদের সিনেমা গাইড।

ঈদের দিন প্রচার হবে এই সময়ের সবচেয়ে আলোচিত পডকাস্ট কিংবদন্তী আলমগীরের ‘আমি আলমগীর’এর প্রথম সিজনের শেষ পর্ব। বিষয়- ট্রিবিউট টু মাই ডাইরেক্টরস।

অন্যদিকে, ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু হচ্ছে সংগীতশিল্পী আঁখি আলমগীর এর প্রথম পডকাস্ট ‘আঁখির গল্প’। প্রথম পর্বের বিষয়- আমার ছেলেবেলা। এরপর থেকে প্রতি রবিবার থাকবে পডকাস্টের আরও পর্ব।

তৃতীয় দিন প্রচার হবে ‘স্ট্রেইট কাট তুষার’ সেলিব্রিটি পডকাস্ট শো-এর ঈদের বিশেষ পর্ব। অতিথি হিসেবে থাকবেন মন্দিরা চক্রবর্তী। এটি উপস্থাপনা করবেন তুষার আদিত্য।

চতুর্থ দিন ও আয়োজনের পঞ্চম দিন থাকছে সেলিব্রিটি পডকাস্ট শো ‘স্টার ডায়েরি’। এখানে অতিথি চঞ্চল চৌধুরী। উপস্থাপনায় আছেন সৈকত সালাহউদ্দিন।

বলা প্রয়োজন, ‘আইজ অন’ স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত দশটায় প্রচার হবে এটি।

/সিবি/
সম্পর্কিত
ভারতে ইউটিউবারের রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ
ভারতে ইউটিউবারের রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ
গান তৈরিতে এআইয়ের ব্যবহার চিহ্নিত করতে ইউটিউবের নতুন উদ্যোগ
গান তৈরিতে এআইয়ের ব্যবহার চিহ্নিত করতে ইউটিউবের নতুন উদ্যোগ
ক্যামেরার সামনে থেকে ক্ষমতার কাছে: কেন ও কীভাবে ইউটিউবাররা রাজনীতির মঞ্চে
ক্যামেরার সামনে থেকে ক্ষমতার কাছে: কেন ও কীভাবে ইউটিউবাররা রাজনীতির মঞ্চে
অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করছেন? বড় ধাক্কা আসছে!
অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করছেন? বড় ধাক্কা আসছে!
বিনোদন বিভাগের সর্বশেষ
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ