বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেতা আলমগীরের আলোচিত একটি সিনেমা ‘চার সতিনের ঘর’। ২০০৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেন নারগিস আক্তার। এতে আরও অভিনয় করেন ববিতা, দিতি, শাবনূর ও ময়ূরী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এ সিনেমা ও আলগমীরের পারিশ্রমিক নিয়ে কথা বলেন নির্মাতা। তিনি জানান, সে সময় অভিনেতা পারিশ্রমিকের কথা শুনে কী বলেছিলেন।
নার্গিস আক্তারের ভাষ্য, ‘আমি একটা সম্মানী খামের মধ্যে রেখে ভাইয়ার (আলমগীর) সামনে দিয়েছিলাম। তিনি খামটি দেখে বললেন ‘এটা কী’? আমি বললাম, ভাইয়া এটা একটা জাস্ট সাইনিং মানির মতো। তখন তিনি বলেন, ‘আমি কী বলেছি, তোমার কাছে আমি টাকা নেবো?’
তিনি আরও বলেন, ‘আমি তখন কিছুটা বিব্রতবোধ করছিলাম। মনে মনে ভাবছি, এভাবেও কেউ রাগ করতে পারে। আমার আগের কোনও সিনেমার ক্ষেত্রে এমন কাউকে দেখিনি।’
নির্মাতা জানান, ‘তখন আলমগীর বলেছিলেন তিনি ছয় বছর কোনও সিনেমা করেননি। এ সিনেমার মধ্যে দিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন।
এরপর আলগমীর সেই পেমেন্ট নির্মাতাকে সিনেমার প্রথম দিনের শুটিং খরচ হিসেবে রিটার্ন করেন।
প্রসঙ্গত, ‘চার সতীনের ঘর’ একটি সামাজিক সচেতনতামূলক বাংলাদেশী চলচ্চিত্র, যেখানে অভিনেতা আলমগীর ধনী ও সম্মানিত ব্যক্তি কাশেম খান (খান সাহেব) চরিত্রে অভিনয় করেছেন। এটি ঔপন্যাসিক সেলিনা হোসেনের ‘হৃদয় ও শ্রমের সংসার’ ছোটগল্প অবলম্বনে নির্মিত।
মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয়