আবারও বিক্ষোভের কবলে ট্রাম্পের প্রচারণা মিছিল

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০১৬, ১৩:৩৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৩:৪২

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা মিছিলের কাছাকাছি বিরোধীদের প্রতিবাদ সমাবেশ হয়েছে। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির কোস্টা মেসার ফেয়ারগ্রাউন্ডের ওই প্রতিবাদ সমাবেশ থেকে অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে বিরোধীরা

অরেঞ্জ কাউন্টির ওই প্রচারণা সমাবেশে অংশ নেন অন্তত ১৮০০ সমর্থক। স্থান সংকুলান না হওয়ায় ট্রাম্পকে সমর্থন জানাতে গিয়ে ফিরেও চলে যান অনেকে।

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন করার অঙ্গীকার জানিয়ে বিরোধীদের ক্ষোভের মুখে পড়েন ট্রাম্প। বিশেষত, ক্যালিফোর্নিয়ার ল্যাটিনদের মধ্যে অনেকেই ট্রাম্প বিরোধী। তার বক্তৃতা চলাকালে পুলিশের গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে বিক্ষোভকারীরা।

ট্রাম্পের সমর্থকদের একাংশ

ট্রাম্পের প্রচারণা চলাকালে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে। ট্রাম্পের সমর্থকরা অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে দেয়াল তুলে দেওয়ার পক্ষে শ্লোগান দেন। অপরদিকে বিরোধীরা ট্রাম্প-বিরোধী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন।   

কানেকটিকাট, দেলাওয়ের, রড আইল্যান্ড, মেরিল্যান্ড ও পেনসিলভানিয়ায় প্রাথমিক নির্বাচনে জয়ী হয়ে নিজের প্রার্থিতা সম্পর্কে আশাবাদী হয়ে উঠেছেন ট্রাম্প।

সূত্রঃবিবিসি

/ইউআর/বিএ/    

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম