ডকুমেন্টারি ফিল্ম ‘অ্যামাং দ্য বিলিভারস’ নিষিদ্ধ করলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৬, ১৭:০৫আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৭:৪০
image

অ্যামাং দ্য বিলিভারস ডকুমেন্টারির দৃশ্য পাকিস্তানে ফিচার ফিল্ম ‘মালিক’ নিষিদ্ধ হওয়ার পর এবার মোহাম্মদ আলী নাকভি পরিচালিত ডকুমেন্টারি ফিল্ম ‘অ্যামাং দ্য বিলিভারস’ নিষিদ্ধ করলো দেশটির প্রাদেশিক সরকার। ডকুমেন্টারিটি এরইমধ্যে ২০টি দেশে প্রদর্শিত হয়েছে এবং ১২টি পুরস্কার জিতে নিয়েছে।
লাল মসজিদের পরিস্থিতিকে কেন্দ্র করে ডকুমেন্টারিটি তৈরি হয়েছে। এ ডকুমেন্টারিতেই প্রথমবারের মতো যেসকল মানুষ চরমপন্থী মতাদর্শের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের বক্তব্য হাজির করা হয়েছে।  
চরমপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের চলমান লড়াইয়ের নেতিবাচক ভাবমূর্তি প্রদর্শনকে ডকুমেন্টারিটি নিষিদ্ধ করার কারণ বলে উল্লেখ করেছে পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সরস। 
আরও পড়ুনঃ বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার দরজা
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে নাকভি বলেন, ‘গত বছর ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে’ ডকুমেন্টারিটির প্রিমিয়ার হয়েছিল। এটি নির্মাণ করতে আমাদের ছয় বছর লেগেছে। লাল মসজিদে অধ্যয়নরত দুই শিক্ষার্থীকে কেন্দ্র করে এটি নির্মিত হয়েছে। আমাদের সমাজে মতাদর্শিক যে বিভাজন রয়েছে তা তারা ক্ষুদ্র পরিসরে হাজির করেছে। ২৯ এপ্রিল ডকুমেন্টারিটি আসলামাবাদে প্রদর্শনের কথা ছিল। এর জন্য আয়োজকরা কর্তৃপক্ষের অনুমোদন চাইতে গেলে অস্বীকৃতি জানানো হয়। কারণ জানতে চাইলে বলা হয়, এটি সারাদেশে নিষিদ্ধ।’
২০টি দেশে প্রদর্শনের পর ডকুমেন্টারিটি নিজ দেশে প্রদর্শন না করতে পারাটা অনেক হতাশার বলে উল্লেখ করেন নাকভি।

এর আগে বুধবার ‘পক্ষপাতদুষ্ট’ আর ‘উসকানিমূলক’ উল্লেখ করে ফিচার ফিল্ম মালিক নিষিদ্ধ করা হয়। সূত্র: ডন

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম