পিস্তল নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর

বিদেশ ডেস্ক
০১ মে ২০১৬, ১০:৩৯আপডেট : ০১ মে ২০১৬, ১০:৩৯
image

আহত শিক্ষার্থী রামনদীপ ঝুঁকি নিয়ে সেলফি তুলতে গিয়ে গুরুতর আহত হলেন ভারতের পাঞ্জাবের এক কিশোর। মাথায় পিস্তল ধরে সেলফি তুলতে গিয়ে এ অবস্থা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।  
এনডিটিভির খবরে বলা হয়, আহত শিক্ষার্থীর নাম রামনদীপ। শিব নগর এলাকায় বসবাসরত ওই শিক্ষার্থী শনিবার সকালে বাবার লাইসেন্সকৃত পিস্তল মাথায় ধরে সেলফি তোলার জন্য পোজ দেয়। ঘটনার সময় কাজে ব্যস্ত ছিলেন ঠিকাদার বাবা। পিস্তলটিও গুলিভর্তি ছিল। আচমকাই ট্রিগারে চাপ পড়লে গুলি বেরিয়ে ছেলেটির মাথায় লাগে।
আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে ২০১৫ ভারতে মারা গেছে ২৭ জন
১৪ বছর বয়সী ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক
পরে গুরুতর আহত অবস্থায় ১৪ বছর বয়সী ওই কিশোরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে লুধিয়ানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরইমধ্যে পিস্তলটি জব্দ করেছে পুলিশ। পাঠানকোট পুলিশের কর্মকর্তা মনোজ কুমার বলেন, ‘আমরা খবর পাই একটি ছেলে ভুল করে নিজেকে গুলি করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সে সেলফি তোলার চেষ্টা করছিল। আমরা ঘটনাটির তদন্ত করছি।’
আরও পড়ুন: মুম্বাইয়ের 'নো সেলফি জোন'গুলোতে এবার আইনি নিষেধাজ্ঞা
চলতি বছরের প্রথম দিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ভারতে। সেলফি তুলতে গিয়ে বিশ্বব্যাপী যারা মারা যায় তার অর্ধেকই ভারতের। গত বছর সেলফি তুলতে গিয়ে ভারতে ২৭ জন মারা গেছেন।

সূত্র: এনডিটিভি

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম