বিদ্যুৎ সাশ্রয়ে ভারী পোশাকে ‘না’ জাপানের!

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৬, ০৯:৪১আপডেট : ০৩ মে ২০১৬, ১১:২০

যে দেশটিতে লোডশেডিং শব্দটিই অজানা, সেই জাপানে এবার বিদ্যুৎ সাশ্রয়ে অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। বাসা-বাড়ি আর অফিস আদালতে এয়ারকন্ডিশন না চালানোয় মানুষকে উৎসাহিত করতে সরকার নতুন পোশাক পরিধান নীতি চালু করেছে। গ্রীষ্মের এই মৌসুমে এখন থেকে কেউ স্যুট, টাই কিংবা ভারী পোশাক পরতে পারবেন না। শর্ট টি শার্ট (পোলো শার্ট) আর ঢিলেঢালা পোশাকে গরমের উত্তাপ থেকে মুক্তি পাওয়া যাবে বলে সরকার সারা দেশেই এই নীতিমালা চালু করেছে।

সোমবার থেকে জাপানজুড়ে চালু হওয়া এই অভিনব পন্থাটি চলবে আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত।

জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের জারি করা এক বার্তায় বলা হয়, ঢিলেঢালা পোশাক পরলে লোকজন এসি ব্যবহার করতে চাইবে না। ফলে দেশে বিদ্যুৎ সাশ্রয় হবে। একইসঙ্গে বৈশ্বিক তাপমাত্রাও বাড়বে না।

বিদ্যুৎ সাশ্রয়ে ভারী পোশাকে ‘না’ জাপানের!

ওদিকে, ওসাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, অধ্যাপক ও কর্মকর্তাকে হালকা পোশাক পরার অনুরোধ জানানো হয়েছে।

জাপানে গড় তাপমাত্রা ১৬ ডিগ্রী হলেও সোমবার রাস্তাঘাটে কাউকে দাপ্তরিক পোশাক পরতে দেখা যায়নি। সবাই টি-শার্ট, কারিওয়েসি, হাইওয়ান ধরনের পোশাক পরতে দেখা গেছে।

আকশি কিমুরা নামের এক শিক্ষার্থী বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। পুরো শীতে ফরমাল পোশাক ছাড়া ক্যাম্পাসে যাওয়া যেত না, কিন্তু এই গ্রীষ্মে ইচ্ছেমতো পোশাক পরা যাচ্ছে। সূত্র: দ্য জাপান টাইমস।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম