যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৬, ১৬:৪১আপডেট : ০৪ মে ২০১৬, ১৬:৫৮
image

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে তার  গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।  
এক টুইটার বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব এবং সন্ত্রাসবাদবিরোধী লড়াই নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে।
এর আগে বুধবার সকাল ৮টায় তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছান নিশা। এটি তার চতুর্থ বাংলাদেশ সফর।  
এ সফরে তিনি নিরাপত্তা নিশ্চিতকরণসহ সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা দমনে ঢাকা-ওয়াশিংটনের সহযোগিতা বিষয়ক আলোচনাকে গুরুত্ব দেবেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল।
মঙ্গলবার রাতে দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরকালে নিশা দেশাই সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দু’পক্ষের যেসব উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন। এছাড়া স্থানীয় মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করবেন তিনি। এসময় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের সঙ্গে টাউন হল-এ বৈঠক করারও কথা রয়েছে।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে এসেছিলেন নিশা দেশাই। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরও দুবার ঢাকায় আসেন তিনি।
/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম