ভারতের বিহারে এক শেষকৃত্য অনুষ্ঠানের খাবার খেয়ে ১১০ ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ৫ মে বৃহস্পতিবার বিহারের মাধিপুরা জেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রাইমারি হেলথ সেন্টার সূত্রে জানা যায়, রূপাউলি পঞ্চায়েতে সুখান শর্মা নামে এক ব্যক্তির নিমন্ত্রণে শেষকৃত্যানুষ্ঠানে শতাধিক মানুষ অংশ নেন। আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের খাবর বিতরণ করা হয়। সেই খাবার খেয়ে প্রায় ১১০ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় খাবারের কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছেন ওই স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তারা।
/এমপি/








