হাসপাতালে কানহাইয়া’র অবস্থা স্থিতিশীল

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৬, ২৩:২৭আপডেট : ০৬ মে ২০১৬, ২৩:২৯

আফজাল গুরুর সমর্থনে ক্যাম্পাসে সমাবেশ করার দায়ে কানহাইয়া কুমারসহ কয়েকজন শিক্ষার্থীকে শাস্তি দিয়েছিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কর্তৃপক্ষ। প্রতিবাদে ২৮ এপ্রিল থেকে অনশন করছিলেন কানহাইয়ারা। অষ্টম দিনের অনশন চলাকালে বৃহস্পতিবার সকালে বমি করতে শুরু করেন কানহাইয়া। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এ মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অনশনে বসার আগে ক্যাম্পাসের ‘আজাদি চকে’ দেখা করেছিলেন সতীর্থদের সঙ্গে। লম্বা বক্তৃতায় কথা দিয়েছিলেন, শেষ দেখে ছাড়বেন! ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশদ্রোহের অভিযোগে উত্তাল নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ছাত্রদের উপর জরিমানা আর বহিষ্কারের বিরোধিতাই শুধু নয়, বুঝে নেবেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যাগুলোও!

কানহাইয়ার বন্ধু তথা ফেব্রুয়ারির বিক্ষোভ-বিতর্কের অন্যতম অভিযুক্ত উমর খালিদ জানান, কানহাইয়া গুরুতর অসুস্থ। তবে এতে লড়াই থামবে না।

কানহাইয়া কুমার

এদিকে দিল্লির প্রচণ্ড গরমেও আন্দোলনকারীরা হাল না ছাড়ায় অনশন নিয়ে একটি বিবৃতি দিয়েছেন জেএনইউ-এর উপাচার্য জগদীশ কুমার। আন্দোলন বন্ধ করে আলোচনায় বসার আবেদন জানিয়েছেন তিনি। তার দাবি, ছাত্রদের শরীর এবং ভবিষ্যৎ— দু’টোরই ক্ষতি হচ্ছে। অনশন একটি বেআইনি পদ্ধতি। তবে তাতে কর্ণপাত করেননি ছাত্ররা।

শুধু কানহাইয়াই নন, শরীর ভেঙেছে অনশনরত বাকি শিক্ষার্থীদেরও। ক্রমাগত বমি করছেন উমর খালিদ। ওজন কমেছে, পড়েছে রক্তচাপ। তবে আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়েছেন, পিছু হটার পাত্র নন তারা। কানহাইয়ার সুরেই বলেছেন, শেষ দেখে ছাড়বেন!

গত ৯ ফেব্রুয়ারি জেএনইউ ক্যাম্পাসে আফজল গুরুর সমর্থনে স্লোগান তোলার অভিযোগে গ্রেফতার হন বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র কানহাইয়া, উমর এবং অনির্বাণ ভট্টাচার্য। তবে যথাযথ প্রমাণ না মেলায় দেশদ্রোহে অভিযুক্ত ওই তিন ছাত্র জামিনে ছাড়া পান। তবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট তাদের দোষী সাব্যস্ত করে। কানহাইয়াকে ১০ হাজার রুপি জরিমানা করা হয়। এক সেমিস্টারের জন্য বরখাস্ত করা হয় উমরকে।

এই শাস্তির প্রতিবাদের ২৮ এপ্রিল থেকে শুরু হয় ছাত্রদের অনির্দিষ্ট অনশন। আন্দোলনকারীদের মতে, যে অভিযোগ সত্যি নয়, তার জন্য শাস্তি কিসের? এই শাস্তি মেনে নিলে পক্ষান্তরে স্বীকার করে নেওয়া হবে যে তারা সত্যিই দোষী। পক্ষপাতের অভিযোগ তুলে অনশন শুরু করেন ছাত্ররা। পাশাপাশি ২৮ তারিখ থেকে দেশদ্রোহে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির দাবিতে অনশন শুরু করে এবিভিপি’র একটি দল। বুধবার কানহাইয়াসহ জেএনইউ-এর অনশনকারী ছাত্রদের পাশে দাঁড়ান শিক্ষকরাও। সূত্র: আনন্দবাজার, এনডিটিভি।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম