পৃথিবী রক্ষায় অস্ট্রেলিয়ায় জীবাশ্ম জ্বালানিবিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৬৬

বিদেশ ডেস্ক
০৮ মে ২০১৬, ১৯:১০আপডেট : ০৮ মে ২০১৬, ১৯:২২

জীবাশ্ম জ্বালানিবিরোধী ৬৬ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। রবিবার দেশটির বৃহত্তম কয়লা রফতানি বন্দর নিউক্যাসেল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে সেখানে অবরোধ করেন শতাধিক বিক্ষুব্ধ প্রতিবাদকারী। তারা কয়লাবাহী জাহাজের আসা যাওয়া বন্ধ করে দেওয়ার চেষ্টা চালান। প্রতিবাদকারীদের অন্য একটি গ্রুপ কয়লাবাহী ট্রেন চলাচল ব্যাহতের উদ্দেশে অবরোধ শহরের উত্তর পশ্চিমে স্যান্ডগেট ব্রিজ অবরোধ করেন। পৃথিবী রক্ষায় বর্তমানে বিশ্বের ১২টি দেশে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা। অস্ট্রেলিয়ার এই বিক্ষোভকারীরা মূলত তাদেরই একটা অংশ।

পৃথিবী রক্ষায় অস্ট্রেলিয়ায় জীবাশ্ম জ্বালানিবিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৬৬

বিক্ষোভের আয়োজনকারীদের প্রত্যাশা ছিল, নিউক্যাসেলের জীবাশ্ম জ্বালানি বিরোধী এই বিক্ষোভে অংশ নেবেন সহস্রাধিক মানুষ। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চেয়েছিলেন তারা। তাদের দাবি, অস্ট্রেলীয় সরকার যেন জলবায়ু পরিবর্তনের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনেন।

বিক্ষুব্ধ প্রতিবাদকারীদের মধ্য থেকে ৬৬ জনকে গ্রেফতারের কথা জানিয়েছেন নিউ সাউথ ওয়ালেস-এর পুলিশ। এদের মধ্যে ৫৭ জনকে স্যান্ডগেট ব্রিজের রেল লাইনের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার আগ পর্যন্ত কয়লাবাহী ট্রেন অবরোধের উদ্দেশে তারা সেখানে অবস্থান করছিলেন।

গ্রেফতারকৃতদের বেশিরভাগের বয়স ২২ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে একাধিক নারীও রয়েছেন। পরে অবশ্য গ্রেফতারকৃতদের সবাইকে জামিনে মুক্তি দেওয়া হয়। আগামী মাসে তাদের বিচারের মুখোমুখি হতে হবে বলে জানা গেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম