রিজার্ভ চুরিতে পাকিস্তান ও উ. কোরিয়ার হ্যাকাররা জড়িত

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৬, ২০:৪৯আপডেট : ১১ মে ২০১৬, ২১:০১

ফায়ারআই বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির ঘটনায় হ্যাকারদের তিনটি দল জড়িত। এদের মধ্যে পাকিস্তান ও উত্তর কোরিয়ার হ্যাকারদের দুটি গ্রুপ রয়েছে। তবে তাদের তৃতীয় গ্রুপটি কোন দেশের তা এখনও শনাক্ত করা যায়নি।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তদন্তের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান ‘ফায়ারআই’ এমন তথ্য দিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত তদন্তকারী প্রতিষ্ঠান ফায়ারআই জানায়, বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন, এই চুরির ঘটনায় জড়িত দুটি দেশের হ্যাকাররা। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে হাতের ছাপ পরীক্ষা করে দেখা গেছে পাকিস্তান ও উত্তর কোরিয়ার হ্যাকাররা এই চুরির সঙ্গে জড়িত। তবে তৃতীয় দলটি কে বা কারা তা এখনও শনাক্ত করা যায়নি।
সুইফটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা লিওনার্দ শ্রাঙ্ক বলেন, হ্যাকররা রিজার্ভ চুরির জন্য এক বছর আগে থেকে প্রস্তুতি শুরু করে। তারা ভুয়া আইডি খোলে। হ্যাকিংয়ের জন্য তাদের বেশ গবেষণা করতে হয়েছে। শেষ পর্যন্ত তারা একটি দুর্বলতা খুঁজে পায় এবং তা দিয়ে চুরি করতে সামর্থ হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, বাংলাদেশ ব্যাংকের কোনও কর্মকর্তা এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পুলিশ এই চুরির জন্য দায়ী করেছে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ম্যাসেজিং প্রতিষ্ঠান সুইফট এবং নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংকের দায়িত্বহীনতাকে।

এ প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ব্লুমবার্গ কোনও উত্তর পায়নি বলে জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার কূটনীতিকও টেলিফোন ও ই-মেইলের কোনও জবাব দেননি।

নিউ ইয়র্ক ফেড, সুইফট ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তের অগ্রগতি সম্পর্কে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত তদন্তকারী সংস্থা ফায়ারআইয়ের মুখপাত্র ভিটর ডি সৌজাও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি যায়। এর মধ্যে ২০ মিলিয়ন ডলার গ্রাহকের নাম ভুল করায় শ্রীলংকায় আটকে যায়, পরে তা ফেরত আনা হয়। বাকি ৮১ মিলিয়ন ডলার যায় ফিলিপাইনের একটি বেসরকারি ব্যাংকে। সেখান থেকে ক্যাসিনো হয়ে হংকংয়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় ওই অর্থ।
আরও পড়ুন: নাইজেরিয়াকে দুর্নীতিগ্রস্ত বলে বিপাকে ক্যামেরন, চুরির টাকা ফেরত চান বুহারি

/ইউআর/এএ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম