এক ঝুলন্ত মৃতদেহ ও ২৩ পাতার সুইসাইড নোট নিয়ে রহস্য

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৬, ১৪:১৩আপডেট : ১২ মে ২০১৬, ১৪:১৩

এক ঝুলন্ত মৃতদেহ ও ২৩ পাতার সুইসাইড নোট নিয়ে রহস্য ভারতের সংসদ ভবনের কাছের একটি গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নয়াদিল্লির ভিভিআইপি এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারতজুড়ে। কেমন করে এমন এলাকায় একজন আত্মহত্যায় সক্ষম হলেন, তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য।
ভারতের সংসদ ভবন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সদর দফতর বিজয় চক সংলগ্ন এলাকায়। রাষ্ট্রপতি ভবনও সেখানেই। সংসদ ভবনের খুব কাছেই মিডিয়ার জন্য যে পার্কিং লট রয়েছে, সেখানকার একটি গাছ থেকেই ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গলায় দড়ি দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলেই পুলিশের প্রাথমিক অনুমান। কিন্তু বিজয় চকের মতো কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকা এলাকায় এই ভাবে গলায় দড়ি দেওয়া সম্ভব হল কী ভাবে, তা নিয়েই প্রশ্ন উঠেছে।
মৃতের পরনে ছিল নীল শার্ট ও কালচে জিনস। পায়ে স্নিকার্স। মৃতদেহের কাছ থেকে একটি ব্যাগ এবং একটি ২৩ পাতার সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।
সুইসাইড নোট অনুযায়ী, রামদয়াল ভার্মা নামের ওই ব্যক্তি মধ্যপ্রদেশের শিবপুরের বাসিন্দা ছিলেন। তিনি ক্রিকেট বেটিং-এর সঙ্গে যুক্ত ছিলেন। বিপুল অঙ্কের দেনায় ডুবে গিয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই ব্যক্তি। মৃতের চার সন্তান রয়েছে বলেও সুইসাইড নোট থেকেই জানা গেছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবারই মধ্যপ্রদেশ থেকে দিল্লি পৌঁছেছিলেন রামদয়াল। রাতে সংসদের ভবনের কাছে গিয়ে গলায় দড়ি দেন। সকাল ৭টা নাগাদ তাঁর দেহ প্রথম দেখতে পান নিরাপত্তা কর্মীরা। কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে সংসদ ভবনের কাছে গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া সম্ভব হল কী করে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র: এনডিটিভি
/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম