নিজামীর ফাঁসি

রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৭:৩২আপডেট : ১২ মে ২০১৬, ১৮:১৯
image


তুরস্কের রাষ্ট্রদূত মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তুরস্ক বাংলাদেশ থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেফ এরদোয়ানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনওভাবেই তারা রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়টি জানেন না। তবে গতকাল (১১ মে, ২০১৬) তুর্কি দূতাবাস এক চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে, আজ থেকে (১২ মে, ২০১৬) রাষ্ট্রদূত ছুটিতে যাচ্ছেন। উল্লেখ্য, কোনও দেশের রাষ্ট্রদূত ছুটিতে বা অন্য কোনও কারণে দেশ ত্যাগ করলে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তা অবহিত করতে হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মঙ্গলবার দিবাগত রাতে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর প্রতিবাদে তুরস্কে কয়েকটি বিক্ষোভও হয়। ১১ই মে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজামীর ফাঁসি দেয়ায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিও প্রকাশ করে।
এদিকে একটি তুর্কি নিউজ ওয়েবসাইট আনাডুলু খবর দিচ্ছে, ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওযটুককে শলাপরামর্শ করার জন্য আংকারায় ডেকে পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে ওই নিউজ সাইটের খবরে বলা হয়, রাষ্ট্রদূত ডেভরিম ওযটুক আজ আংকারায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের মান নিয়ে প্রশ্ন তোলা দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম। এর আগে জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে ফাঁসি না দেওয়ার আহ্বান জানিয়ে চিঠি লিখেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আহমেদ গুল।
/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম