বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের ৪টি ভারতে

বিদেশ ডেস্ক
১৩ মে ২০১৬, ২৩:৪২আপডেট : ১৩ মে ২০১৬, ২৩:৪৪

বিশ্বের যে ১০টি শহরের বায়ু সবচেয়ে দূষিত সেগুলোর মধ্যে চারটিরই অবস্থান ভারতে। এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার প্রকাশিত ডব্লিউএইচও’র এ তালিকায় সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে উঠে এসেছে ইরানের জাবল শহরের নাম। এরপর রয়েছে যথাক্রমে ভারতের গোয়ালিয়র এবং এলাহাবাদ শহরের নাম।

চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ এবং আল জুবেইল। ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে ভারতের দুই শহর পাটনা ও রায়পুর। ভারতের রাজধানী দিল্লি দূষিত শহরগুলোর মধ্যে ১১তম স্থানে রয়েছে।

বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের ৪টি ভারতে

ক্ষুদ্র বস্তুকণা বাতাসে মিশে থাকার কারণে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সেসব মানবদেহে প্রবেশ করে স্ট্রোক, হৃদরোগ, পাকস্থলীর ক্যান্সারসহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়।

ডব্লিউএইচও বলছে, বিশ্বে ৭০ লাখেরও বেশি অকালমৃত্যুর জন্য বায়ুদূষণ দায়ী।

ডব্লিউএইচও এক গবেষণায় বিশ্বের ১০৩টি দেশের ৩ হাজার শহর ও গ্রামে বায়ুর মান পরীক্ষা করেছে।

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশগুলোর সরকারি প্রতিবেদন এবং অন্যান্য মাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম