ইয়োগা নিয়ে প্রতিবেদন লিখে ভারতে সাংবাদিক গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৬, ০৮:৪৫আপডেট : ১৫ মে ২০১৬, ১৬:০৭

সংবাদ প্রতিবেদনে সরকারি নথিপত্রের তথ্য অতিরঞ্জিত করে উপস্থাপন করার দায়ে ভারতে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। গত মার্চে সংবাদপত্র মিলি গ্যাজেটে পুষ্প শর্মা নামের ওই সাংবাদিক তার প্রতিবেদনে লেখেন, ভারতে মুসলিমদের ইয়োগা শিক্ষক হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

শনিবার পুষ্প শর্মাকে গ্রেফতার করার খবর নিশ্চিত করে মিলি গ্যাজেট।মিলি গ্যাজেটের সম্পাদক জাফরুল-ইসলাম খান বলেন, ‘পুষ্প শর্মার গ্রেফতার স্পষ্টতই সংবাদপত্রের কণ্ঠরোধ করার চেষ্টা।’   

পুষ্প শর্মা তার ওই প্রতিবেদনে লেখেন, সরকারি নথি অনুযায়ী ভারতের মুসলিমরা ইয়োগা শিক্ষক হিসেবে বিদেশে যেতে পারবেন না।

ইয়োগা নিয়ে প্রতিবেদন লিখে ভারতে সাংবাদিক গ্রেফতার

শর্মার বিরুদ্ধে সরকারি নথির তথ্য অলঙ্কৃত করে উপস্থাপন করার অভিযোগ উঠেছে। তবে শর্মা সেই অভিযোগ অস্বীকার করেন।এনডিটিভির খবরে বলা হয়, পুষ্প শর্মাকে ‘প্রতারণা, জালিয়াতি ও বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা’র অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।   

ইয়োগা নিয়ে প্রতিবেদন লিখে ভারতে সাংবাদিক গ্রেফতার

আরও পড়ুন: বিশ্বের রোমান্টিক শহরের তালিকায় কাশ্মির দ্বিতীয়

প্রসঙ্গত, গত বছর জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি ইয়োগা চর্চাকে অনুপ্রাণিত করতে এক প্রচারণা শুরু করেন। এ ছাড়াও ২১ জুনকে বিশ্ব ইয়োগা দিবস হিসেবে ঘোষণা করার সুপারিশও করেন জাতিসংঘের কাছে।   

সূত্র: বিবিসি 

/ইউআর/ 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম