ইরাকের গ্যাস প্ল্যান্টে আইএসের আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৬, ১৭:৩৩আপডেট : ১৫ মে ২০১৬, ১৭:৩৩
image

রবিবার ইরাক সরকার নিয়ন্ত্রিত তাজি গ্যাস প্ল্যান্টে বোমা হামলা হয় ইরাকের রাজধানী বাগদাদের কাছের একটি গ্যাস প্ল্যান্টে আইএসের চালানো গাড়ি বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ইরাকি কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানায়, রবিবার ভোরে বাগদাদের উত্তরাঞ্চলীয় তাজি গ্যাস প্ল্যান্টের প্রবেশপথে তিনটি গাড়িবোমা হামলা চালানো হয়। এরপর বিস্ফোরক বেল্ট পরিহিত ছয় ব্যক্তি গ্যাস ট্যাংকের ওপর ঝাঁপিয়ে পড়েন। সেসময় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই ফ্যাক্টরির কর্মী কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্য। পরে হামলার দায় স্বীকার করে আইএস।  
বাগদাদের শিয়া মুসলিম এলাকার একটি বাজারে আইএসের গাড়ি বোমা হামলায় ৯৩ জন নিহত হওয়ার চারদিনের মাথায় নতুন এ হামলা হলো। সূত্র: বিবিসি
/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম