এক চিঠির দাম ৩২ মিলিয়ন ডলার!

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৬, ১২:৩১আপডেট : ১৭ মে ২০১৬, ১২:৩৩

একাদশ শতাব্দীর একজন চীনা বুদ্ধিজীবীর একটি চিঠি রেকর্ড ২০৭ মিলিয়ন ইউয়ানে (৩২ মিলিয়ন ডলার) বিক্রি হয়েছে। রবিবার বেইজিংয়ে এক নিলামে ১২৪ অক্ষরের এক পৃষ্ঠার এই চিঠিটি কিনেছেন চীনা চলচ্চিত্র ব্যবসায়ী ওয়াং জংজুন।

কমবেশি ৯৩৬ বছর আগে তৎকালীন চীনা বুদ্ধিজীবী জেং গং এই চিঠিটি লিখেছিলেন। চীনে সং সাম্রাজ্যের সময় (৯৬০-১২৭৯ খ্রিষ্টাব্দ) জেং ছিলেন বিখ্যাত একজন গদ্য লেখক। নিলামে বিক্রি হওয়া ওই চিঠিটি তিনি তার শেষ জীবনে এক বন্ধুকে লিখেছিলেন। চিঠিতে জং তার রাজনৈতিক অসুবিধা এবং একাকীত্বের কথা লিখেছিলেন।

৯৩৬ বছর আগে লেখা এই চিঠি ৩২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

নিলাম হাউজ চায়না গার্ডিয়ানের একজন বিশেষজ্ঞ লি গুয়াংগুয়া বলেন, চিঠিতে জেং তার হৃদয় ঢেলে দিয়েছিলেন।

২০০৯ সালে জেং এর এই চিঠিই নিলামে বিক্রি হয়েছিল ১০৮ মিলিয়ন ইউয়ানে। মাত্র সাত বছরে এর দাম দ্বিগুণ হয়েছে। ওয়াং জংজুন অবশ্য এর আগেও চোখ কপালে ওঠা দামে শিল্পকর্ম কিনেছেন। ২০১৪ সালে নিউ ইয়র্কে এক নিলাম থেকে তিনি প্রায় ৬২ মিলিয়ন ডলার দিয়ে ভ্যান গগের তিনটি ছবি কিনে হৈ চৈ ফেলে দিয়েছিলেন। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক