নদীশাসন করে খরা মোকাবেলার পরিকল্পনা ভারতের

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৬, ১৭:২১আপডেট : ১৭ মে ২০১৬, ১৮:৫০

ভারতে নদীর গতিপথ পরিবর্তন করে খরা মোকাবেলার পরিকল্পনা করা হচ্ছে। পানিসম্পদ মন্ত্রী উমা ভারতী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ কথা জানান।

ভারতী জানান, ব্রহ্মপুত্র ও গঙ্গার মতো প্রধান নদীগুলোর গতিপথ খরা কবলিত অঞ্চলগুলোর দিকে নিয়ে যাওয়া হবে। কেননা, খরা মোকাবেলা এখন ভারত সরকারের অন্যতম প্রধান মনযোগের বিষয়।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে খরা পরিস্থিতির উদ্ভব হয়েছে। তবে এই প্রকল্পের সাহায্যে আমরা জনগণকে সাহায্য করতে পারবো।’

নদীশাসন করে খরা মোকাবেলার পরিকল্পনা ভারতের

ভারতে বর্তমানে অন্তত ৩৩০ মিলিয়ন মানুষ খরার কারণে অমানবিক জীবন জাপনে বাধ্য হচ্ছেন। ভারতের অনেক অঞ্চলে উষ্ণপ্রবাহ চলছে ও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে রয়েছে।

খরা কবলিত অঞ্চলে পানি সরবরাহের জন্য অন্তত ৩০ টি যোগাযোগের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ১৪ টি ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ের হিমবাহের কাছে ও ১৬টি উপদ্বীপাঞ্চলে।

আরও পড়ুন: ‘পুত্রবধূকে গৃহকর্মী নয়, পরিবারের সদস্য বিবেচনা করতে হবে’

এদিকে, পরিবেশবিদরা এই পরিকল্পনার সমালোচনা করে বলেছেন এতে বাস্তু সংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।সাউথ এশিয়া নেটওয়ার্ক ফর ড্যামস, রিভার অ্যান্ড পিপলের হিমাংশু থাক্কার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় এই প্রকল্প আরও বেশি অসম্ভব।কেননা, পরিবর্তিত পরিস্থিতিতে নদীগুলোর কী অবস্থা হবে তা কেউ জানে না।’   

তবে ভারতের সর্বোচ্চ আদালত এই পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে।

সূত্র: বিবিসি 

/ইউআর/ 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম