তিন মাস অনশনে থাকা ফিলিস্তিনি সাংবাদিককে মুক্তি দিলো ইসরায়েল

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৬, ১৭:৪৫আপডেট : ২০ মে ২০১৬, ১৭:৪৫
image

কোনও ধরনের অভিযোগ ছাড়াই কিককে আটকে রাখা হয়েছিল তিন মাস ধরে অনশনে থাকা ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আল-কিককে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও বিচার ছাড়াই গত বছরের নভেম্বর থেকে তাকে আটকে রাখা হয়েছিল।
আল-কিক সৌদি মালিকানাধীন টেলিভিশন আল মাজিদে রিপোর্টার হিসেবে কাজ করতেন। সহিংসতায় উসকানি দেওয়া এবং ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা সন্দেহে গত বছরের ২১ নভেম্বর আল কিককে গ্রেফতার করা হয়। তাকে একটি সেনা নিয়ন্ত্রিত আটক কেন্দ্রে রাখা হয়।
আর এর চারদিন পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের আচরণের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে অনশন শুরু করেন কিক। তার দাবি ছিল, হয় ইসরায়েলি কর্তৃপক্ষ তোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করবে নাহয় তাকে মুক্তি দেবে। এভাবে ৯৪ দিন ধরে অনশনের পর অবশেষে বৃহস্পতিবার তাকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আরও পড়ুন: আবারও নিখোঁজ মিসরীয় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি
নিজস্ব প্রতিনিধির বক্তব্যকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কিকের শারীরিক অবস্থা এখন ভালো বলে মনে হয়েছে। মুক্তির পর কারও সহায়তা ছাড়াই তিনি হেঁটে বের হতে পেরেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনিক আটকের আওতায় ইসরায়েলে আরও প্রায় ৭৫০ জন ফিলিস্তিনিকে আটকে রাখা হয়েছে। এরমধ্যে ৫ জন সাংবাদিক। ইসরায়েলের বিতর্কিত এ নীতিমালার আওতায় ফিলিস্তিনিদেরকে বিনা অভিযোগে ছয় মাস আটকে রাখা যায়। প্রয়োজনে এ মেয়াদ বাড়ানোও যায়। সূত্র: আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের