ভারতের রাজনীতিতে কঠিন সময়ে কংগ্রেস

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৬, ২৩:৫২আপডেট : ২০ মে ২০১৬, ২৩:৫৪

ভারতের রাজনীতিতে এ মুহূর্তে বেশ কঠিন সময় পার করছে কংগ্রেস। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দলটির এতটা খারাপ অবস্থা এর আগে কখনো দেখা যায়নি। অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা তাই বলেছেন। ভারতের ২৯টি রাজ্যের মধ্যে মাত্র ৫টি রাজ্যে এককভাবে কংগ্রেস সরকার রয়েছে। এছাড়া একটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার রয়েছে।

বৃহস্পতিবার ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর কংগ্রেসের অবস্থা আরও খারাপ হয়েছে। যদিও, কংগ্রেসের এই ফলকে জনতার রায় বলে ব্যাখ্যা করেছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, এই ফলে আমরা মানসিকভাবে বিধ্বস্ত। তবুও মেনে নিতে হচ্ছে।

সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী

পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে ২০১৭-১৮ সালে যে রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে জেতার ব্যাপারে যথেষ্ট সন্দিহান কংগ্রেসের হাইকমান্ড। ২০১৭ সালে মনিপুরে নির্বাচনের পরই রয়েছে হিমাচল প্রদেশ, কর্নাটক, মেঘালয় ও মিজোরামে ভোটগ্রহণ। এই মুহূর্তে এই ৫টি রাজ্য কংগ্রেসের দখলে রয়েছে। অন্যদিকে, উত্তরাখণ্ডতে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার। 

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও কেরালায় ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তবে এরমধ্যে একমাত্র আশার আলো দেখিয়ে পুডুচেরি। সেখানে ক্ষমতায় এসেছে কংগ্রেস। সমীক্ষায় বলছে এই মুহূর্তে দেশের ২৯টি রাজ্য সরকারের মধ্যে মাত্র ৬ শতাংশ রয়েছে কংগ্রেসের দখলে। ইতিমধ্যেই দলের হাইকমান্ড বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে। ভরাডুবি মোকাবিলায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নিজেদের অবস্থান কতটা সংহত করতে সক্ষম হয় ভারতীয় কংগ্রেস। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম