ঘূর্ণিঝড় রোয়ানু: শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৬, ০৫:৫২আপডেট : ২২ মে ২০১৬, ০৬:০০

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এরইমধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে নিহতের সর্বশেষ এ সংখ্যা উল্লেখ করা হয়েছে। এর আগের খবরে নিহতের সংখ্যা ৬৪ জন বলে উল্লেখ করা হয়েছিল।

এদিকে ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতের পর শ্রীলঙ্কায় এখনও শিশুসহ দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া ভূমিধস ও বন্যার কবল থেকে বাঁচতে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত ৩ লাখ ৭৫ হাজার মানুষ।

প্রবল বৃষ্টিপাতের ফলে দেখা দেয় আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধস। শ্রীলঙ্কার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারী বর্ষণে পানিবন্দী কলম্বোর একটি শহরতলী।

বঙ্গোপসাগরে চলমান ঘূর্নিঝড় রোয়ানুর প্রভাবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ আরো কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩০০ মিলিমিটারেরও বেশি। দেশটির মাহাইল্লুপ্পালামা এলাকায় এক সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫০০ মিলিমিটারেরও বেশি।

শ্রীলঙ্কার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কলম্বোর ১০০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় কেগালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় দু’টি পৃথক ভূমিধসের ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হন। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম