ইন্দোনেশিয়ায় শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড ও যৌনাঙ্গ কেটে নেওয়ার বিধান জারি

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৬, ১১:০৯আপডেট : ২৬ মে ২০১৬, ১৬:৩০
image

ইন্দোনেশিয়ায় ধর্ষণবিরোধী প্রতিরোধ ধর্ষণবিরোধী উত্তাল প্রতিরোধের মুখে ইন্দোনেশিয়ায় শিশু ধর্ষণের সাজা আরও কঠোর করা হয়েছে। শিশু ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান জারি করা হয়েছে। এছাড়া ধর্ষণকারীর যৌনাঙ্গ কেটে নেওয়ার বিধানও রাখা হয়েছে নতুন আইনে। প্রেসিডেন্টের এক ডিক্রি জারির মাধ্যমে নতুন বিধান কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। পরে আইনটি সংসদে পাস করা হবে।
নতুন বিধান অনুযায়ী, শিশু ধর্ষণে সাজাপ্রাপ্ত কারও শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে ইলেকট্রনিক মনিটরিং ডিভাইস পরতে হতে পারে।
এরআগে ইন্দোনেশিয়ায় ধর্ষণের সাজা হিসেবে ১৪ বছরের কারাদণ্ডের বিধান জারি ছিল। নারী ও শিশুর ক্ষেত্রে সাজার আলাদা কোনও বিধান ছিল না। তবে সম্প্রতি ১৪ বছরের এক বালিকাসহ বেশকিছু ধর্ষণের ঘটনায় ফুঁসে ওঠে সেখানকার মানুষ। দাবি ওঠে, ধর্ষণের সাজায় কঠোরতা আনার। সেই দাবির মুখেই শিশু ধর্ষণের সাজা আরও কঠোর করার ঘোষণা দিল ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডিডো বলেন, ‘শিশু ধর্ষণের আইনে এই পরিবর্তন আনার মধ্য দিয়ে আমরা শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় লাগাম টানতে পারব’।
সম্প্রতি ইন্দোনেশিয়ার সুমাত্রায় ইয়ুন নামের এক ১৪ বছর বয়সী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ইন্দোনেশিয়াজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। একের পর এক সামনে আসে অন্যান্য ধর্ষণের ঘটনাও।  বানতেন প্রদেশের ১৮ বছর বয়সী এক কারখানা শ্রমিককেও একইভাবে ধর্ষণের পর হত্যা করা হয় বলে সংবাদ প্রকাশ করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এর পরপরই শিশু ধর্ষণের নতুন সাজার বিধান জারির ঘোষণা এলো। প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে কার্যকর হওয়া এই নতুন বিধান পরবর্তীতে পার্লামেন্টে পাস করা হবে। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম