ফিলিপাইনে মওতে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযানে 'নিহত ৫৪'

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৬, ১৯:০৯আপডেট : ৩০ মে ২০১৬, ১৯:০৯
image

ফিলিপাইনের দেল সুর এলাকায় গত বৃহস্পতিবার থেকে সেনা অভিযান শুরু হয় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সেনা সদস্যদের সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস অনুপ্রাণিত গোষ্ঠী হিসেবে পরিচিত মওতে বিদ্রোহীদের মধ্যকার লড়াইয়ে অন্তত ৫৪ জন বিদ্রোহী নিহত হয়েছেন। সোমবার ফিলিপাইনের সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র মেজর ফিলেমন ট্যান খবরটি নিশ্চিত করেছেন।
ফিলেমন জানান, গত বৃহস্পতিবার থেকে দক্ষিণাঞ্চলীয় লানাও দেল সুর প্রদেশের বুতিগ শহরে মওতে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু হয়। এখনও সে অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন সংঘর্ষে দুই সেনা সদস্য নিহত এবং ৯ জন আহত হয়েছেন। নিহত বিদ্রোহীদের মৃতদেহগুলো সেনা সদস্যরা উদ্ধার করতে পারেননি জানিয়ে ফিলেমন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৪ জন যোদ্ধার মৃত্যুর খবর জানা গেছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, অন্য বিদ্রোহীদেরকে মৃতদেহগুলো টেনে নিয়ে যেতে দেখা গেছে।
ফিলেমনের দাবি, গত মাসে কাঠ চেরাই কারখানার (স'মিল) দুই শ্রমিকের শিরশ্ছেদের ঘটনায় জড়িতদের সন্ধানে সেনাবাহিনী গোলা বারুদ ছুড়েছে এবং বিমান হামলা চালিয়েছে। শিরশ্ছেদ করার সময় ওই শ্রমিকদেরকে কমলা রংয়ের পোশাক পরতে বাধ্য করা হয়েছিল। এছাড়া আরও চার শ্রমিককে জিম্মি রাখা হয়। পরে নিয়োগকর্তাদের সঙ্গে আলোচনার পর চার শ্রমিককে ছেড়ে দেন জিম্মিকারীরা।
ফেব্রুয়ারিতেও বুতিগের একটি সেনা চৌকিতে হামলা করেছিল সংগঠনটি। ওই হামলাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলা সংঘর্ষে ২৪ বিদ্রোহী যোদ্ধা এবং ৬ সেনা সদস্য নিহত হন। এর মধ্যে একজনকে শিরশ্ছেদ করা হয়। কর্তৃপক্ষের দাবি, সংগঠনটির সদস্যরা আইএসের চিহ্নসম্বলিত কালো কাপড় পরিহিত ছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, রোমান ক্যাথলিক অধ্যুষিত দেশ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলটি সংখ্যালঘু মুসলিমদের বসবাসের এলাকা হিসেবে পরিচিত। দক্ষিণাঞ্চলে কয়েকটি ছোট ছোট সংগঠন রয়েছে যারা অনলাইনে ভিডিও প্রকাশের মাধ্যমে আইএসের প্রতি সমর্থন জানিয়ে থাকে। তবে ফিলিপাইনের সেনাবাহিনী বলছে, এখন পর্যন্ত আইএসর সঙ্গে সংগঠনগুলোর সরাসরি কিংবা সক্রিয় কোনও সংযোগ নেই। সূত্র: আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম