উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের গভীর ও দীর্ঘতম রেল সুড়ঙ্গ

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৬, ১৩:২০আপডেট : ০১ জুন ২০১৬, ১৩:৩০
image

উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের গভীর ও দীর্ঘতম রেল সুড়ঙ্গ সুইজারল্যান্ডে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বিশ্বের গভীরতম ও দীর্ঘতম রেল সুড়ঙ্গ। প্রায় দুই দশক কাজ চলার পর অবশেষে সুড়ঙ্গটি উদ্বোধনের ঘোষণা দেয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
৫৭ কিলোমিটার বা ৩৫ মাইল দৈর্ঘের এই সুড়ঙ্গটির নাম গোথার্ড টানেল। উত্তর ও দক্ষিণ ইউরোপকে সংযোগকারী এই সুড়ঙ্গ ৫৭ কিলোমিটার দীর্ঘ। সুইস আল্পস নামে পরিচিত সুইজারল্যান্ডের পাহাড়ি অঞ্চল দিয়ে এই রেল সুড়ঙ্গটি গেছে। প্রতিদিন এই পথ দিয়ে ২৬০টি মালবাহী ট্রেন ও ৬৫টি যাত্রীবাহী ট্রেন যাতায়ত করবে।
সুইজারল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, এই সুড়ঙ্গের মাধ্যমে ইউরোপের পণ্য পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এখন সড়ক পথে কয়েক লাখ লরির মাধ্যমে যে পণ্য আনা নেয়া হয়, তা ট্রেনের মাধ্যমে সহজে আনা নেয়া করা যাবে।
বিশ্বের বর্তমান দীর্ঘতম রেল সুড়ঙ্গ জাপানের সেইকান। এর দৈর্ঘ্য ৫৩.৯ কিলোমিটার। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স ও ব্রিটেনকে সংযোগকারী চ্যানেলের নিচ দিয়ে যাওয়া রেল সুড়ঙ্গ যার দৈর্ঘ্য ৫০.৫ কিলোমিটার। কিন্তু সুইজারল্যান্ডের এই সুড়ঙ্গ চালু হলে সেইকেন দ্বিতীয় ও ফ্যান্স-ব্রিটেন চ্যানেলের সুড়ঙ্গ তৃতীয় অবস্থানে চলে আসবে।
সুইজারল্যান্ডের ফেডারেল ট্রান্সপোর্ট অফিসের পরিচালক পিটার ফুএগলিস্টেলার রয়টার্সকে জানান, সুইজারল্যান্ডের মানুষের পরিচয় হয়ে দাঁড়াবে এই সুড়ঙ্গ। আমাদের জন্য আল্পসের তলদেশ দিয়ে এই সুড়ঙ্গ তৈরিটা অনেকটা ডাচদের সমুদ্র বিজয়ের মত।
উল্লেখ্য, সুইজারল্যান্ডের গোথারড সুড়ঙ্গ উদ্বোধনের জন্য জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস হল্যান্ড এবং ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রানজি উপস্থিত থাকবেন। সূত্র: বিবিসি
/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম