গবেষণায় জানা গেল কম বয়সীদের মস্তিষ্কে ফেসবুকের প্রভাব

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৬, ১৪:০৬আপডেট : ০২ জুন ২০১৬, ১৪:০৯
image

গবেষণায় জানা গেল কম বয়সীদের মস্তিষ্কে ফেসবুকের প্রভাব অপেক্ষাকৃত কম বয়সীদের মস্তিষ্কে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রভাব কী; তা জানতে পেরেছেন গবেষকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাইকোলজিক্যাল জার্নালে ওই গবেষণা প্রকাশিত হয়েছে।
ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মস্তিষ্কের মানচিত্রীকরণ সেন্টারের বিজ্ঞানীদের অনুসন্ধানে বের হয়ে এসেছে কম বয়সীদের মস্তিষ্কে ফেসবুকের প্রভাব।
বিজ্ঞানীরা বলছেন, চকোলেট খাওয়া কিংবা লটারিতে টাকা জেতার সময়ে মস্তিষ্কের যে অংশ ক্রিয়াশীল থাকে, একই সেই অংশ ক্রিয়াশীল হয় কম বয়সীরা ফেসবুকে তাদের কনটেন্টে বিপুল পরিমাণ ‘লাইক’ পেলে।
১৩ থেকে ১৮ বছর বয়সী ৩২ জনের ওপর ওই গবেষণা পরিচালিত হয়। এদের প্রত্যেককে সোশ্যাল নেটওয়ার্কে ইন্সটাগ্রাম সাইজের ১৮৪টি করে ছবি দেখানো হয়। এই ছবিগুলোর মধ্যে ৪০টি করে ছবি ছিল তাদের নিজেদের।
গবেষণা কাজে মস্তিষ্কের ক্রিয়াশীলতায় পরিবর্তন শনাক্তে সক্ষম এক যন্ত্র ব্যবহার করা হয়, যা ফাঙ্কশনাল ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং নামে পরিচিত।
ওই যন্ত্রের মাধ্যমে প্রত্যেককে দেখানো হয় তাদের নিজেদের আর অন্যদের ছবি। পরিমাপ করা হয় তাদের মস্তিষ্কের পরিবর্তনজনিত প্রতিক্রিয়া। এভাবেই গবেষণাটি সম্পন্ন হয়।
গবেষণাকর্মের প্রধান গবেষক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চিলড্রেন’স ডিজিটাল মিডিয়া সেন্টারে কর্মরত লরেন শেরম্যান ইন্ডিপেনডেন্টকে বলেন, যখনই কম বয়সীদের তাদের নিজেদের ছবিতে বিপুল লাইক পড়ার চিত্র সামনে আনা হয়েছে, দেখা গেছে তাদের মস্তিষ্কের কর্মকাণ্ড চারপাশে বিস্তৃত হয়েছে। তবে একই ছবি যখন আমরা অন্যদের দেখিয়েছে, তাতে তেমন কোনও প্রতিক্রিয়া হয়নি। তিনি বলেছেন, ‘নিজের ছবির প্রতিই এই আগ্রহ মানুষের’।

গবেষণায় প্রাপ্ত তথ্য আনুযায়ী, ফেসবুকের প্রভাবে মস্তিষ্কে ক্রিয়াশীল হওয়া অংশের নাম নিউক্লিয়াস অ্যাকুবেন্স, যা মস্তিষ্কের একটি ইতিবাচকতার সঙ্গে ক্রিয়াশীল থাকা সার্কিট। বয়:সন্ধিকালে এটি বেশি ক্রিয়াশীল থাকে।

গবেষণায় দেখা গেছে, নিজেদের যে ছবিগুলোতে বেশি লাইক দেখেছেন কম বয়সীরা, সেগুলোতেই তারা ব্যাপক আলোড়িত হয়েছেন। তবে অন্যদের ছবিতে তারচেয়েও বেশি লাইক দেখেও তাদের মস্তিষ্কে একই প্রতিক্রিয়া হয়নি। সূত্র: ইনিডএপনডেন্ট, উইকিপিডিয়া

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম