ইসলামের বিধান অনুযায়ী মালয়েশিয়ার শাসনব্যবস্থায় বদল আনবার তাগিদ দিয়েছে মালয়েশিয়ার এক শীর্ষ রাজনৈতিক দল। প্যান মালয়েশিয়ান ইসলামিক দলের সভাপতি দাতুক শেরি আব্দুল হাদি আওয়াঙ দেশটির সংসদে বৃহস্পতিবার এই প্রস্তাব তুলে ধরেন। প্রচলিত শাসনব্যবস্থাকে ব্যর্থ উল্লেখ করেন তিনি।
‘১৪০০ বছর আগে ইসলামের যেমন বিধান ছিল, আমরা তাকেই ফিরিয়ে আনতে চাই।’ সাংবাদিকদের বলেন হাদি। তিনি আরও বলেন, ‘এটা ঠিক যে গণতন্ত্র-সমাজতন্ত্র-পুঁজিবাদ সবাই ইসলাম থেকে ধারণা নিয়ে বিকশিত হয়েছে। তারপরও তাদের ধারণায় ইসলামের বিশ্বাস, মঙ্গল কিংবা গুণাহ’র ধারণা অনুপস্থিত।’
হাদি দাবি করেন, ‘এ কারণেই ইসলাম অন্য রাজনীতির থেকে আলাদা। অন্য রাজনীতিতে সাওয়াব কিংবা গুণাহর কোনও স্থান নেই। স্বভাবতই রাজনীতিকরা যা খুশি তাই করে। যেটা ইসলামের বেলায় সম্ভব না।’ সূত্র: স্টার অনলাইন।
/বিএ/








