সন্ত্রাসীদের বিষয়ে তথ্য আদান প্রদানে যুক্তরাষ্ট্র-ভারত চুক্তি

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৬, ১৭:৩৬আপডেট : ০২ জুন ২০১৬, ১৭:৪৭

সন্ত্রাসীদের বিষয়ে পারস্পরিক তথ্য আদান প্রদানে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। এ বিষয়ে বৃহস্পতিবার একটি চুক্তিতে উপনীত হয়েছে দেশ দুটি। নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজিব মহর্ষি এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভের্মা।

এ চুক্তি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে উভয় দেশের জন্য বেশ ইতিবাচক হবে বলে মনে করা হচ্ছে। চুক্তি অনুযায়ী স্ব স্ব দেশের আইন মেনে উভয় পক্ষ পরস্পরকে সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য সরবরাহ করবে।

চুক্তিতে স্বাক্ষরকারী দুই দেশই সন্ত্রাসবাদের মোকাবেলা করছে। আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পরস্পরকে সহায়তা করছে সন্ত্রাসী সংগঠনগুলো।

যুক্তরাষ্ট্র ও ভারতের পতাকা

এদিকে চাবাহার বন্দর নিয়ে ভারতের সঙ্গে ইরানের চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন সিনেটররা। ইরান সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই চুক্তিতে স্বাক্ষর করেন। সিনেটরদের প্রতিক্রিয়ার মুখে এই চুক্তি এবং সম্পূর্ণ প্রকল্পটিকে নজরে রাখা হবে বলে সিনেটরদের আশ্বস্ত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, “ইরানের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমরা সম্মান জানাচ্ছি। তবে চাবাহার চুক্তি আমরা বিশদভাবে খতিয়ে দেখছি।”

নিশা দেশাই বিসওয়াল বলেছেন, অর্থনৈতিক এবং শক্তি নিয়ে ভারত-ইরান সম্পর্ক আমেরিকা সমর্থন করে। বাণিজ্য বৃদ্ধির জন্য ইরানের ওই বন্দর ভারতের ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্র একমত। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম