দুর্গম জঙ্গলে নিখোঁজ সেই জাপানি শিশু জীবিত উদ্ধার

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৬, ০৯:৩৮আপডেট : ০৩ জুন ২০১৬, ০৯:৩৮
image

ইয়ামাতো তানুকা (ফাইল ফটো) দুর্গম জঙ্গলে বাবা-মায়ের ফেলে আসা সাত বছরের সে জাপানি শিশুকে ঘটনার এক সপ্তাহ পর জীবিত উদ্ধার করা হয়েছে। জঙ্গলে বেড়ানোর সময় একটি গাড়িতে ঢিল ছোঁড়ার অপরাধে তাকে এ সাজা দিয়েছিলেন বাবা-মা। পরে শিশুটি হারিয়ে যায়। গত এক সপ্তাহ ধরে জাপানের আত্মরক্ষা বাহিনীসহ বেশ কয়েকটি উদ্ধারকারী দল ইয়ামাতো তানুকা নামের শিশুটির সন্ধানে অভিযান চালাচ্ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, শুক্রবার উত্তরাঞ্চলীয় হোক্কাইডোর শিকাবে শহরে অবস্থিত একটি সামরিক ব্যারাকে ওই শিশুর সন্ধান পাওয়া গেছে। গত শনিবার যেখান থেকে শিশুটি নিখোঁজ হয়েছিল তার থেকে সেনা ব্যারাকটি খুব একটা দূরে নয়। সেনা সদস্যরা জানিয়েছেন, ড্রিল করতে বেরিয়ে তারা ছেলেটিকে উদ্ধার করেন। এরইমধ্যে শিমুটির বাবা-মাও তাকে শনাক্ত করেছেন।
শিশুটি সেনা ব্যারাকের একটি ঘরে আশ্রয় নিয়েছিল
তানুকা শারীরিকভাবে অক্ষত রয়েছে বলে জানানো হয়েছে। তবে নিশ্চিত হতে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভালুক ভর্তি জঙ্গলে পথ হারানো ছেলেটি সেনা ব্যারাক চত্বরে ঢুকে বসেছিল। ড্রিল করতে বেরিয়ে সেনা জওয়ানরা সেখানে তাকে খুঁজে পান।
কয়েকদিন ধরেই ইয়ামাতোর সন্ধানে অভিযান চলছিলো
হোক্কাইডোর পাহাড়ি জঙ্গলে গত শনিবার ইয়ামাতো তানুকাকে ফেলে রেখে যান তার বাবা মা। পার্কে বাবা, মার সঙ্গে বেড়ানোর সময় গাড়িতে ঢিল ছোঁড়ার অপরাধে এই নৃশংস শাস্তি জোটে তার কপালে। দুর্গম জঙ্গলে শিশুটিকে একা ফেলে রেখে আসেন তারা। পরে শিশেুটিতে খুঁজতে গিয়ে সেখানে তাকে পাননি বাবা-মা। প্রথমে বাবা মা তাদের সন্তানকে ছেড়ে আসার বিষয়টি অস্বীকার করলেও পরে জানান, তারাই গভীর জঙ্গলে ফেলে এসেছেন আপন সন্তানকে। তার সঙ্গে খাবার কিংবা পানি কিছুই নেই। তারপর থেকেই হিংস্র পশু বোঝাই জঙ্গলে তানুকার সন্ধান চালাচ্ছিলেন উদ্ধারকারী। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম