২৮ জুন থেকে চালু হচ্ছে ‘আকাশবাণী মৈত্রী’

‘পূর্বে তাকাও নীতি সফল করতে’ বাংলাদেশে আসছে ভারতের রেডিও

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৬, ১০:৫৫আপডেট : ০৬ জুন ২০১৬, ১১:১৮
image

‘পূর্বে তাকাও নীতি সফল করতে’ বাংলাদেশে আসছে ভারতের রেডিও ‘পূর্বে তাকাও’ নীতি সফল করতে ভারতের সরকারি বেতার বার্তা সংস্থা ‘অল ইন্ডিয়া রেডিও’ (এআইআর)বাংলাদেশে বিশেষ সম্প্রচার পরিষেবা শুরু করতে যাচ্ছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আগামি ২৮ জুন থেকে ওই পরিষেবা চালু হবে।
আগামী ২৮ জুন ‘আকাশবাণী মৈত্রী’ নামে ওই নতুন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন এবং বিপুল সংখ্যক জনগণের কাছে পৌঁছাতেই বাংলায় বিশেষ সম্প্রচার পরিষেবা চালু করা হবে। তবে হিন্দুস্থান টাইমসের এক খবরে বলা হয়, গত বছর নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন হয়। পাশাপাশি স্বাক্ষর করা হয় বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট (এমভিএ)। ভারতের কেন্দ্রীয় সরকারের আশা, সেই ধারাবাহিতায় ‘পূবে তাকাও’ নীতিকে সফল করতে এবার রেডিও যোগাযোগ বড় ভূমিকা নিতে পারে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে অবস্থান নেয় অল ইন্ডিয়া রেডিও। জনযুদ্ধে অংশ নেওয়া লাখ লাখ মুক্তিযোদ্ধার মনোবল বাড়িয়ে তুলেছিল ভারতের এই সরকারি বেতার বার্তা। তরুণ সমাজকে আলোড়িত আর উদ্বুদ্ধ করেছিল ওই বেতার। সেই ৭১ থেকে ২০১০ সাল পর্যন্ত এই বেতার বার্তা চালু ছিল।
এবার সেই জায়গাতেই ‘আকাশবাণী মৈত্রী’ নামে নতুন পরিষেবা চালু করা হবে। 

নতুন এই পরিষেবা চালু হবে পশ্চিমবঙ্গের হুগলী জেলার চুঁচুড়া থেকে। যেখানে বাংলাদেশের শ্রোতাদের কাছে সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হবে।  সূত্র: হিন্দুস্থান টাইমস, কলকাতা২৪ 

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম