ফ্রান্সে বহুতল ভবনে আগুন: নিহত ৫

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৬, ২০:৫৪আপডেট : ০৭ জুন ২০১৬, ২০:৫৮

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে সেইন্ট ডেনিস শহরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। মঙ্গলবার এক বিবৃতিতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বের্নার্ড কেজনাভ এ অগ্নিকাণ্ড ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

ফ্রান্সে বহুতল ভবনে আগুন: নিহত ৫

দুর্ঘটনাকবলিত ভবনটি ফ্রান্সের ন্যাশনাল স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় অবস্থিত। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এরইমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে শুরু করেন। টানা তিন ঘণ্টা চেষ্টায় স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র ইভন বট জানান, ভবনের সিঁড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

/এমপি/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম