আফ্রিকান মিশনের ৪৩ ইথিওপিয়ান সেনাকে হত্যার দাবি আল শাবাবের

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৬, ১৬:৩৭আপডেট : ০৯ জুন ২০১৬, ১৬:৪৫

আফ্রিকান ইউনিয়ন মিশনের সঙ্গে কর্মরত ৪৩ ইথিওপিয়ান সেনাকে হত্যার দাবি করেছে সোমালিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আল শাবাব। বৃহস্পতিবার সোমালিয়ার কেন্দ্রস্থলে হিরান রাজ্যের হালগান শহরে ওই হামলা হয়। ঘটনাস্থলটি সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

6011ddc4f723493b8290980ca038fc09_18

আল শাবাবের সেনা মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বলেন, ‘আমাদের যোদ্ধারা আমিসমের হালগান ঘাঁটিতে হামলা চালায়। এই হামলায় এইউয়ের ৪৩ ইথিওপিয়ান সেনার মৃত্যু হয়।’

তবে এই হামলায় আল শাবাব সদস্যদের মধ্যে কতজন প্রাণ হারিয়েছেন, সে সংখ্যা প্রকাশ করেননি তিনি। শুধু জানিয়েছেন, তাদের পক্ষ থেকেও ‘বেশ কিছু সংখ্যক’ যোদ্ধা নিহত হয়েছেন।

এদিকে, আমিসমের এক মুখপাত্র জানিয়েছেন, ‘হামলার চেষ্টা হয়েছে। তবে এখনও ওই ঘাঁটির নিয়ন্ত্রণ আমিসমের হাতেই রয়েছে।’

আরও পড়ুন: চার ইসরায়েলি হত্যাকে ‘বীরত্বপূর্ণ হামলা’ বলছে হামাস

প্রসঙ্গত, আফ্রিকান ইউনিয়ন মিশন ইন সোমালিয়া বা আমিসম একটি আঞ্চলিক শান্তি রক্ষা মিশন যা জাতিসংঘের অনুমোদনক্রমে সোমালিয়ায় কাজ করছে।

সূত্র:আল-জাজিরা

/ইউআর/     

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম