নতুন তালেবান নেতার প্রতি আল কায়েদার আনুগত্য প্রকাশ!

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৬, ১৫:৪৪আপডেট : ১১ জুন ২০১৬, ১৫:৫৭
image

জাওয়াহিরি ও আখন্দজাদা আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির নামে অনলাইনে নতুন এক অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। ওই অডিও বার্তায় আফগান তালেবানের নতুন নেতা হাইবাতুল্লাহ আখন্দজাদার প্রতি আনুগত্য স্বীকার করেছেন জাওয়াহিরি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি জানিয়েছে। তবে অডিওটি আদৌ জাওয়াহিরি দিয়েছেন কিনা তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
গত ২১ মে আফগান সীমান্তের কাছে পাকিস্তানি ভূখণ্ডে মার্কিন ড্রোন হামলায় সাবেক শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর নিহত হন। এর পর তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা হাবাইতুল্লাহ আখন্দজাদাকে প্রধান নেতা নির্বাচন করা হয়।  ২৫ মে তালেবানের পক্ষ থেকে সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় নেতারা এক বৈঠকে মিলিত হয়ে মোল্লা হাবাইতুল্লাহ আখন্দজাদাকে নতুন নেতা নির্বাচন করেন। অন্যদিকে ২০১১ সালে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর জাওয়াহিরিকে সংগঠনটির প্রধান হিসেবে ঘোষণা করা হয়। তিনি পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত অঞ্চলবর্তী কোনও এলাকায় লুকিয়ে আছেন বলে মনে করা হয়ে থাকে। মাঝে মাঝেই তার নামে অনলাইনে অডিও ও ভিডিও বার্তা প্রকাশ করা হয়ে থাকে। গত বছর এক অডিও বার্তায় মোল্লা আখতার মনসুরের প্রতিও আনুগত্য প্রকাশ করেছিলেন তিনি।
আয়মান আল জাওয়াহিরি
ডন জানায়, ১৪ মিনিটের নতুন ওই অডিও বার্তায় জাওয়াহিরি বলেন, ‘জিহাদের সংগঠন আল কায়েদার নেতা হিসেবে আমি আবারও আমার আনুগত্য প্রকাশ করছি। ইসলামিক আমিরাতের জন্য সমর্থন দিতে মুসলিমদের এভাবেই আহ্বান জানাতেন ওসামা।’
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন আফগানিস্তানে ইসলামিক আমিরাত প্রতিষ্ঠা করেছিল তালেবান।

সাম্প্রতিক সময়গুলোতে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের প্রভাব বিস্তারের কারণে নিজেদের প্রভাব খুইয়েছে আল কায়েদা। কিছু সংখ্যক বিদ্রোহী আফগান কমান্ডারও তালেবান থেকে বিচ্ছিন্ন হয়ে আইএসের প্রতি সমর্থন জানাচ্ছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে হামলার পর আল কায়েদার বিরুদ্ধে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। পরে আল কায়েদা ও তালেবান এ দুটি গোষ্ঠীই আন্ডারগ্রাউন্ডে চলে যায়। তার আগ পর্যন্ত তালেবানের অধীনেই ছিল আল কায়েদা। সূত্র: ডন

/এফইউ/




সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের