মধু নিয়ে অসুস্থ নওয়াজকে দেখতে গেলেন প্রিন্স চার্লস

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ১৩:০৫আপডেট : ১২ জুন ২০১৬, ১৬:০৩
image

প্রিন্স চার্লস নওয়াজের ছেলে হাসানের সঙ্গে করমর্দন করছেন লন্ডনে চিকিৎসারত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করলেন ব্রিটিশ প্রিন্স চার্লস। শনিবার চার্লস পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের লন্ডনস্থ বাসায় তাকে দেখতে যান এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য ক্লিয়ারেন্স হাউজের বাগানের মধুও নিয়ে গেছেন চার্লস। নওয়াজের মেয়ে মারিয়ামের এক টুইটের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে।
টুইটে মারিয়াম লিখেছেন, ‘প্রিন্স চার্লস নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। চার্লস বলেছেন একজন বন্ধু হিসেবে তিনি নওয়াজকে দেখতে এসেছেন। মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে সুস্থতা কামনা করে দেওয়া একটি বার্তাও নওয়াজকে পৌঁছে দেন চার্লস।’
মারিয়াম জানিয়েছেন চার্লস তার বাবার জন্য ক্লিয়ারেন্স হাউজের বাগানের মধু নিয়ে গেছেন এবং বলেছেন সে মধু নওয়াজকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করবে। মধু পেয়ে চার্লসকে ধন্যবাদ জানান নওয়াজ। বলেন, ‘মহানবী (স.)ও মধুকে আরোগ্য লাভের উপকরণ বলতেন।’
মারিয়াম নওয়াজের টুইট
এর আগে শুক্রবার বাহরাইনের রাজা শেখ হামমাদ বিন ইসা আল খলিফাও নওয়াজের সুস্থতা কামনা করে একটি শুভেচ্ছা বার্তা পাঠান।
উল্লেখ্য, গত ৩১ মে সফলভাবে নওয়াজের ওপেন হার্ট সার্জারি হয়। তার শারীরিক সুস্থতা কামনা করে বিশ্ব নেতাদের অনেকেই বার্তা পাঠিয়েছেন। ২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নওয়াজের ফুল পাঠিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সূত্র: ডন

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম