ভারতে বাস খাদে পড়ে নিহত ৩০

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৬, ২১:৫১আপডেট : ১৫ জুন ২০১৬, ২১:৫২

ভারতে বাস খাদে পড়ে নিহত ৩০ ভারতের মেঘালয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। পুলিশের বরাত দিয়ে বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মেঘালয় রাজ্যের পার্বত্য জেলা পূর্ব খাসির সোনাপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
মেঘালয় পুলিশের মহাপরিদর্শক রাজীব মেহতা বলেন, বাসটি শিলচর থেকে আসামের গুয়াহাটিতে যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাদের শিলংয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম