ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবিতে জাপানিদের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৬, ১৬:১৬আপডেট : ১৯ জুন ২০১৬, ১৬:১৬
image

বিক্ষোভ করছেন জাপানিরা ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবিতে দ্বীপটিতে জড়ো হচ্ছেন জাপানিরা। গত দুই দশকের মধ্যে দ্বীপটি থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার দাবি উঠলেও এটাই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এক সাবেক নৌ সেনার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠার পর পুরনো সেই দাবি জোরালো হয়ে উঠেছে। এর আগে ১৯৯৬ সালে ১২ বছরের এক জাপানি স্কুলছাত্রীকে ধর্ষণ করেছিল তিন মার্কিন সেনা। ওই সময় মার্কিন সেনাদের ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বিক্ষোভকারীরা প্রাদেশিক রাজধানী নাহায় সমাবেশ করবে এবং একই সময়ে টোকিওর সংসদ ভবনের বাইরেও একটি প্রতিবাদ হবার কথা রয়েছে। নাহার সমাবেশে ওকিনাওয়ার গভর্নর তাকেশি ওনাগার যোগ দেয়ার কথা রয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ১৯৭২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল ওকিনাওয়া। এখনও দ্বীপটির এক পঞ্চমাংশ যুক্তরাষ্ট্রের দখলে। দ্বীপটিতে প্রায় ৫০ হাজার মার্কিন নাগরিকের বসবাস। এর মধ্যে সেনা সদস্যের সংখ্যা ২৬ হাজার। দ্বীপটির ঘাঁটিতে তারা অবস্থান করেন। মার্কিন সেনাদের ঘাঁটিটি পুরো দ্বীপের প্রায় এক-পঞ্চমাংশ জায়গাজুড়ে রয়েছে এবং এসব ঘাঁটি জাপান-মার্কিন সামরিক জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বিক্ষোভকারীদের দাবি ওকিনাওয়ার মধ্যাঞ্চল থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে দুর্গম কোনও এলাকায় নিয়ে যাওয়া হোক। তবে গভর্নর ওনাগার দাবি দ্বীপ থেকে ফুতেনমা মার্কিন ঘাঁটি যেন পুরোপুরি সরিয়ে নেওয়া হয়। ১৯৯৬ সালে তিন মার্কিন সেনার বিরুদ্ধে ১২ বছরের এক জাপানি স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ফুতেনমা ঘাঁটি সরিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সমঝোতা হয়েছিল। তবে যে জায়গায় সরিয়ে নেওয়ার কথা ছিল সেখানকার আশেপাশের মানুষদের বিক্ষোভের মুখে সে পরিকল্পনা বাদ হয়ে যায়। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম