উ.কোরিয়ার ‘নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা’ আবারও ব্যর্থ!

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৬, ০৯:৩৪আপডেট : ২২ জুন ২০১৬, ২২:১১
image

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারও দুইটি ‘নিষিদ্ধ ক্ষেপনাস্ত্র পরীক্ষা’ চালানোর অভিযোগ এনেছে দক্ষিণ কোরিয়া।  দ. কোরিয়ার দাবি, মিসাইল দুটির একটির পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। অন্য ক্ষেপনাস্ত্রটির ব্যাপারে এখনই কিছু বলতে পারেনি তারা। উ. কোরিয়ার তরফ থেকে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, আর আগে পরিচালিত উ. কোরিয়ার ৪ টি ক্ষেপনাস্ত্র পরীক্ষার সবগুলোকেই ব্যর্থ বলেছিল দ. কোরিয়া। 

মিসাইল প্রযুক্তি পরিদর্শনে কিম জং-উন

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া আরও দুটি মধ্যম মাত্রার দুটি ‘মুসুদান’ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। ‘মুসুদান’ মিসাইল ৩ হাজার কিলোমিটার দূরে পর্যন্ত আঘাত করতে পারে। যা দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের গুয়াম সামরিক ঘাঁটিতে আঘাত করতে সক্ষম। ধারণা করা হয়, উত্তর কোরিয়ার অন্তত ৫০টি এই মানের মিসাইল রয়েছে।

গত দুই মাসে আরও চারটি মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে সেগুলো ভূমিতে অথবা মধ্য আকাশে বিস্ফোরিত হয়েছে বলে জানায় দক্ষিণ কোরিয়া। তবে ওইসব মিসাইল পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়া কোনও বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, পারমাণবিক বোমা এবং ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষার জন্য জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম