৫০ বছরের গৃহযুদ্ধের অবসান, যুদ্ধবিরতি উদযাপন করছে কলম্বিয়ানরা

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৬, ১৫:৫৯আপডেট : ২৪ জুন ২০১৬, ১৬:০০
image
গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কলম্বিয়ায় সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার কিউবার রাজধানী হাভানায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করছে কলম্বিয়ানরা। 

৫০ বছরের গৃহযুদ্ধের অবসান, যুদ্ধবিরতি উদযাপন করছে কলম্বিয়ানরা  
উল্লেখ্য, ৫০ বছরব্যাপী এই গৃহযুদ্ধে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে প্রায় এক কোটি মানুষ। তিন বছর আগে কিউবার উদ্যোগে বিদ্রোহী ও সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়।
৫০ বছরের গৃহযুদ্ধের অবসান, যুদ্ধবিরতি উদযাপন করছে কলম্বিয়ানরা
 
বৃহস্পতিবার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশের পরপর রাজধানী বোগোতার রাস্তায় লোকজন বের হয়ে আসে। এসময় তারা পরস্পরকে আলিঙ্গন করে ও স্বমস্বরে জাতীয় সঙ্গীত গায়।
 
চুক্তি স্বাক্ষরের পর প্রতিক্রিয়ায় ফার্ক বিদ্রোহীদের নেতা রদ্রিগো লন্ডনো বলেন, ‘এটাই হোক যুদ্ধের শেষ দিন।’
৫০ বছরের গৃহযুদ্ধের অবসান, যুদ্ধবিরতি উদযাপন করছে কলম্বিয়ানরা
 
এদিকে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানকে ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,  ‘মৃত্যু-হামলা ও যন্ত্রণার ৫০টি বছর পেরিয়ে এসেছি। এটা ফার্কদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষের সমাপ্তি।’ সূত্র: বিবিসি
/বিএ/
 
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম