যুক্তরাজ্য থেকে স্বাধীন হতে চায় লন্ডন!

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৬, ১৪:০৬আপডেট : ২৫ জুন ২০১৬, ১৮:১৫
image

noname ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে যুক্তরাজ্যের সামগ্রিক জনতার রায় ‘লিভ’ পক্ষে গেলেও লন্ডনের সংখ্যাগরিষ্ঠ ভোটার ‘রিমেইন’ পক্ষেই ভোট দিয়েছেন। তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই থাকতে চান। সে কারণেই এবার খোদ যুক্তরাজ্য থেকেই বিচ্ছিন্নতার দাবি উঠেছে লন্ডনে। মেয়র সাদিক খানের কাছে জমা পড়েছে ১ লাখ মানুষের স্বাক্ষরিত এক দাবি।  
টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, লন্ডনের মেয়র সাদিক খানের বরাবর এই পিটিশন দাখিল করেছে ভোটাররা। মেয়রকে তারা অনুরোধ করেছেন, তিনি যেন লন্ডনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ইইউতে থাকার সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইইউ ছাড়ার পক্ষ জিতলেও রাজধানী লন্ডনের ভোটাররা থাকার পক্ষেই রায় দিয়েছেন। এখানে ‘রিমেইন’ পেয়েছে ৬০ শতাংশ ভোট, ‘লিভ’ পেয়েছে ৪০ শতাংশ। তবে পুরো ইংল্যান্ডে ১ কোটি ৫২ লাখ ভোটার ইইউ ছাড়ার পক্ষে রায় দিয়েছেন। বিপরীতে থাকার পক্ষে ভোট পড়েছে ১ কোটি ৩৩ লাখ।
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির হয়ে মেয়র নির্বাচিত সাদিক খান নিজে ইইউতে থাকার পক্ষে প্রচারে ছিলেন।ভোটের ফল প্রকাশের পর শুক্রবার সকালে লন্ডনের ৮ হাজারের বেশি নাগরিক তার কাছে একটি আবেদন দিয়েছেন, যাতে ইইউতে থেকে যাওয়ার পক্ষে তাকে ব্যতিক্রমী ওই উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। আবেদনের উদ্যোক্তা জেমস ও মেলে লেখেন, ‘লন্ডন একটি আন্তর্জাতিক শহর। আমরা ইউরোপের প্রাণ হিসেবে থাকতে চাই।’   

এজন্য মেয়র সাদেক খানকে লন্ডনের স্বাধীনতা ঘোষণা করার আহ্বান জানিয়ে বলা হয়, ‘মেয়র সাদিক, আপনি কি প্রেসিডেন্ট সাদিক হওয়াটাই বেছে নেবেন না? এটাকে সত্যি করুন...’

অনলাইনে এই আবেদনে স্বাক্ষর সংগ্রহ চলছে এবং সমর্থন  দ্রুতই বাড়ছে। সূত্র: টেলিগ্রাফ

/বিএ/

 



সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম