নতুন করে রাজনৈতিক সংকটের মুখে স্পেন

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০১৬, ১৩:৫৭আপডেট : ২৭ জুন ২০১৬, ১৭:২৮
image

ছয় মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেও স্পেনের রাজনৈতিক সংকট সহসাই কাটছে না। এবারও কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় এমন ধারণা করা হচ্ছে।

পোদেমোস নেতা পাবলো ইগলেসিয়াস

রবিবার স্থানীয় সময় সকাল ৭টায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনি পূর্বাভাসে ধারণা করা হচ্ছিল, রক্ষণশীল ভাবধারার দল পপুলার পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং উদীয়মান বামপন্থী ভাবধারার ইউনিদোস পোদেমোস দ্বিতীয় স্থান থেকে সেন্টার-লেফট সোশ্যালিস্টদের সরিয়ে দেবে।

তবে ভোট গণনার পর দেখা গেল, ৩৫০ আসনের পার্লামেন্টে রক্ষণশীল পপুলার পার্টি সর্বাধিক ১৩৭টি আসন লাভ করে। তবে সেন্টার-লেফট সোশ্যালিস্ট পার্টি ৮৫ আসন নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। তিন নম্বরে রয়েছে ইউনিদোস পোদেমোস, তাদের আসন সংখ্যা ৭১টি। সিউদাদানোস চতুর্থ অবস্থানে রয়েছে ৩২ আসন নিয়ে।

উল্লেখ্য, চারটি প্রধান রাজনৈতিক দল কোয়ালিশনে অসম্মত হলে সংসদ ভেঙ্গে দিয়ে পুনরায় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়।

রক্ষণশীল নেতা ম্যারিয়ানো রাহয় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি সরকার গঠনের দাবি জানাবেন বলে উল্লেখ করেছেন।  

ম্যারিয়ানো রাহয়

নির্বাচনের ফলাফলকে আশানুরূপ মনে না করলেও, গত দুই বছরে দলের এই অবস্থান তৈরি হওয়াকে ইউনিদোস পোদেমোস-এর নেতা পাবলো ইগলিসিয়াস ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।

এদিকে, সোশ্যালিস্টরা আপাতত সাবেক নেতাদের করা দুর্নীতির অভিযোগ সামলাতেই ব্যস্ত। বেশ কিছু সোশ্যালিস্ট নেতার বিরুদ্ধে জনগণের তহবিলের অপব্যবহার করার অভিযোগ রয়েছে।

পপুলার পার্টির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। সম্প্রতি এই দলের অবৈধ তহবিল এবং অনুদান বিষয়ে পার্টির কোষাধ্যক্ষ কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

এই নির্বাচনের পর নেতারা আলোচনায় বসে কোয়ালিশন গঠন করবেন ও বেকারত্ব দূরীকরণে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

২০১১ সালের ডিসেম্বরে নির্বাচনে সোশ্যালিস্ট পার্টিকে হারিয়ে ক্ষমতায় বসেন পপুলার পার্টির মারিয়ানো রাহয়। সে সময় দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটকে পুঁজি করে তিনি নির্বাচনে জয়লাভ করেন।

গত চার বছরে কঠিন ব্যয়সংকোচন ও শ্রমব্যবস্থা সংস্কারের মাধ্যমে স্পেন কাগজে-কলমে অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে এসেছে। কিন্তু দেশটিতে বর্তমানে বেকারত্বের হার ২১ শতাংশের বেশি। যা পরবর্তী সরকারের জন্য এক চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম