ইসলামের নামে রক্তপাতে 'লজ্জিত হয়ে' বিপাকে কাশ্মিরের মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০১৬, ১৬:২৭আপডেট : ২৭ জুন ২০১৬, ১৬:৫৭

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতি পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার হামলায় ভারতের সিআরপিএফের ৮ জওয়ান নিহত হওয়ায় শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ছাড়াও রমজান মাসে ইসলামের নামে রক্তপাতে লজ্জিত বোধ করেছেন বলেও জানান তিনি। তবে তার এই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। 

ওই হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৮ সদস্যের প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন আরও ২৫ সদস্য।

ইসলামের নামে রক্তপাতে 'লজ্জিত হয়ে' বিপাকে কাশ্মিরের মুখ্যমন্ত্রী

সিআরপিএফ সদস্যদের মৃতদেহে পুষ্পস্তবক অর্পণ করার সময় মাহবুবা বলেন, ‘আমি বুঝতে পারি না কেউ কিভাবে এমন লজ্জাজনক কর্মকাণ্ড ও রক্তপাতকে ইসলামের নামে বৈধতা দিতে চাইতে পারে। বিশেষত রমজানের মত পবিত্র মাসে যখন কিনা মানুষের ক্ষমা ও শান্তি প্রার্থনা করার কথা।'  

কাশ্মিরভিত্তিক রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্স-এর মুখপাত্র জুনাব আজিম মাত্তু মেহবুবার বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা হাজির করেন। সন্ত্রাসবাদীদের কোন ধর্ম নেই- এই অবস্থান থেকে মাহবুবা মুফতির বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘তিনি হঠাৎ করে সন্ত্রাসবাদকে ইসলামের সঙ্গে সম্পৃক্ত করে দেখতে শুরু করছেন ও সন্ত্রাসবাদীদের কর্মকাণ্ডের জন্য মুসলিমদের লজ্জিত হওয়া উচিত বলে দাবি করলেন। একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের মন্তব্য লজ্জাকর।’

আরও পড়ুন: সাবরি হত্যার প্রতিবাদে 'লাল'-এর গানের লড়াই

এদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘আমরা আগে আক্রমণ করবো না। কিন্তু পাকিস্তান যদি আগে গুলি চালায় তাহলে আমাদের গুলির গোনাগুনতি থাকবে না।’

প্রসঙ্গত, রবিবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলার পাম্পোরে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত হন ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৮ সদস্য। বিপরীতে জওয়ানদের পাল্টা গুলিতে নিহত হন দুই জঙ্গি। এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। 

সূত্র:দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/বিএ/     

সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের