চীনা কমিউনিস্ট পার্টির সাময়িকী উপ-সম্পাদকের আত্মহত্যা

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৬, ২৩:০০আপডেট : ২৮ জুন ২০১৬, ২৩:১৬

ঝু তাইঝি চীনে কমিউনিস্ট পার্টির শীর্ষ তাত্ত্বিক সাময়িকী কুইশি’র উপ-সম্পাদক ঝু তাইঝি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইয়াহু এ খবর জানিয়েছে।

এর ফলে চীনে রাজনৈতিক অন্তর্দন্দ্ব, চিন্তার স্বাধীনতা ও দুর্নীতি নিয়ে ছড়ানো গুজব আরও ডালপালা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দলের তাত্ত্বিক বিষয়ে প্রবন্ধ লিখে খ্যাতি পাওয়া ঝু তাইঝি (৫৬) ম্যাগাজিনটির গ্যারেজে আত্মহত্যা করেন। তিনি কুইশি’র ডেপুটি এডিটর ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নাম প্রকাশে ঝু তাইঝি’র এক বন্ধুর বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম কাইজিন জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সংস্কারপন্থী ও রক্ষণশীল একাডেমিকদের মধ্যকার আদর্শিক দ্বন্দ্বের কারণে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলে কর্তৃপক্ষ দল ও বৃহত্তর সমাজের মধ্যকার বিতর্কের জন্য তেমন কোনও সুযোগ রাখেনি কিংবা একটা কঠোর অবস্থা বজায় রেখেছে। কিন্তু ঝু বিশ্বাস করতেন, একজন জ্ঞানী ব্যক্তিকে অবশ্যই তার সততা বজায় রাখার, চিন্তাভাবনার স্বাধীন উপায় এবং সুচিন্তিত মতামতের সুযোগ দিতে হবে। সূত্র: ইয়াহু।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম