ধর্ষণ প্রশ্নে বিতর্কিত মন্তব্য: এখনও ক্ষমা চাননি সালমান

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৬, ১৬:২০আপডেট : ২৯ জুন ২০১৬, ১৬:২০
image

সালমান খান ধর্ষণ প্রশ্নে সম্প্রতি করা এক বিতর্কিত মন্তব্যের জন্য মহারাষ্ট্রের মহিলা কমিশনের প্রশ্নের মুখে পড়লেও শেষ পর্যন্ত ক্ষমা চাননি সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে।
সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে আবারও বিপাকে পড়েন বলিউড স্টার সালমান। তাকে তলব করে মহারাষ্ট্র মহিলা কমিশন। বুধবার ছিল সালমানের হাজিরার দিন। তবে হাজিরা দেননি তিনি। আইনজীবীকে দিয়ে চিঠি পাঠিয়েছেন। তবে সেই চিঠিতে তিনি মন্তব্যের জন্য ক্ষমা চাননি।
মহিলা কমিশনের প্রধান ললিতা কুমারামানগালাম এনডিটিভিকে জানান, আইনজীবীর মাধ্যমে পাঠানো সালমানের চিঠিতে ক্ষমা চাননি তিনি। এ ব্যাপারে আর বেশি কিছু বলাতে চাননি তিনি। ললিতা বলেন, চিঠির অন্যান্য আইনগত দিক খতিয়ে দেখার পর সালমানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেবেন তারা।
এদিকে হরিয়ানার এক নারীও সালমানের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছেন।
সম্প্রতি সালমান এক সাক্ষাৎকারে আসন্ন এক সিনেমার শ্যুটিংয়ের জন্য নিজের করা পরিশ্রমকে ‘ধর্ষিতা মহিলা’র অনুভূতির সঙ্গে তুলনা করেন। এই মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্কের ঝড় ওঠে। মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য মুম্বইয়ের মহিলা কমিশনের দফতরে ডেকে পাঠানো হয় তাকে। তবে সালমান সেখানে না গিয়ে আজ আইনজীবীর মাধ্যমে উত্তর পাঠালেন। সূত্র: এনডিটিভি

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম