ভারতে আইএসের ‘হামলার ছক ফাঁস’, হায়দারাবাদে আটক ১৩

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৬, ১৭:৫১আপডেট : ২৯ জুন ২০১৬, ১৭:৫২

ভারতে আইএসের ‘হামলার ছক ফাঁস’, হায়দারাবাদে আটক ১৩ হায়দরাবাদের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ১৩ জঙ্গিকে আটক করেছে ভারতের জাতীয় তদন্তকারী দল (আইএনএ)। ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে। ইন্ডিয়ান একসপ্রেসের খবরে বলা হয়েছে, আটককৃত ১৩ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার দেখানো হতে পারে। এদিকে গোয়েন্দা সূত্রের বরাতে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম এবিপি আনন্দ দাবি করেছে, আইএসের সরাসরি নির্দেশে কাজ করতো আটককৃতরা।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভারতে আইএসের কয়েকটি শাখার জঙ্গিরা লুকিয়ে আছে—এমন খবরের ভিত্তিতে আইএনএর গোয়েন্দারা তল্লাশি অভিযান শুরু করেন। অভিযানের ধারাবাহিকতায় বুধবার ভোরে ৫টার দিকে ১৩ জনকে আটক করা হয়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক এবং নগদ ১৫ লক্ষ টাকা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, হামলার পরিকল্পনায় জড়িত সন্দেগে ঐ ১৩ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার দেখানো হতে পারে। বাকীদের কোনও মুখ্য ভূমিকা পালনের প্রমাণ না মেলায় তাদের ছেড়ে দেওয়া হতে পারে।
তবে আইএনএ-এর দাবির বরাত দিয়ে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানায়, আটক ব্যক্তিদের সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে। তারা হায়দারাবাদের বিভিন্ন জায়গায় হামলার ছক কষছিলেন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। তাদের প্রাথমিক জেরা করে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগেুলো জানায়, ভারতের নানা প্রান্তে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে হায়দারাবাদের এই ঘাঁটিতে অস্ত্র, গোলা-বারুদ মজুত করা হচ্ছিল।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, আরও কোথায় জঙ্গি ঘাঁটি রয়েছে, আটক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে তার হদিশ জানার চেষ্টা চলছে।

আইএনএ সূত্রের বরাত দিয়ে এবিপি আনন্দ আরও জানায়, সিরিয়া থেকে আইএস নেতারা আটক ব্যক্তিদের সরাসরি নির্দেশ দিতেন। আইএসের সদস্যদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সেখান থেকে অর্থের জোগান দেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।

এবিপি আনন্দ জানিয়েছে, ধৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গোয়েন্দা সূত্র ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, আটককৃত ১১ জনই তরুণ। সিরিয়ার আইএসের মূল নেত্বত্বের সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং সেখান থেকেই অর্থের যোগান পাচ্ছিলেন তারা।

আটককৃতদের জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে এনআইএ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এবিপি আনন্দ 

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম