সোমালিয়ায় যাত্রীবাহী বাসে বোমা হামলা, নিহত অন্তত ১৮

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৬, ১৩:৫৮আপডেট : ৩০ জুন ২০১৬, ১৩:৫৮
image

সোমালিযার ম্যাপ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পার্শ্ববর্তী শহরে একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার লাফোলে এলাকা দিয়ে বাসটি যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা আবিদকাদির মোহাম্মদ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, ‘রাস্তার পাশে পুঁতে রাখা বোমাটিকে রিমোট কন্ট্রোল যন্ত্র দিয়ে বিস্ফোরিত করা হয়েছে। মিনিবাসটিতে থাকা ১৮ যাত্রীর সবাই পুড়ে গেছেন।’
ঘটনার সময় একই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন নুর আহমেদ নামের এক ব্যক্তি। তিনি জানান, সেনা সদস্যবাহী একটি গাড়ি মিনিবাসটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল।
মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি সংগঠন আল শাবাবের হামলায় ১৫ জন নিহত হওয়ার এক সপ্তাহ না পেরুতেই এবার বাসে হামলা হলো। সূত্র: আল জাজিরা
/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম